বদলী হলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার
ঈশ্বরদী(পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুর রহমানকে বদলি করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে রংপুর বিভাগে ইউএনও হিসেবে পদায়ন করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) জারি করা এ প্রজ্ঞাপনে বিসিএস (প্রশাসন) ক্যাডারের কয়েকজন কর্মকর্তাকে দেশের বিভিন্ন উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়ন করা হয়। এর মধ্যে ঈশ্বরদীতে দায়িত্ব পালনরত ইউএনও মোঃ আরিফুর রহমানকে নতুন কর্মস্থল হিসেবে রংপুরে বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, পদায়নকৃত কর্মকর্তাদের আগামী ১২ মার্চ ২০২৬ তারিখের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে তারা তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন।