শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
সর্বশেষ ::
পিবিআই’র পুলিশ সুপার জনাব রুহুল কবির খান চুয়াডাঙ্গার পুলিশ সুপার ঈশ্বরদী প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত, আহবায়ক কমিটি গঠিত।। বিভিন্ন মহলের অভিনন্দন  বদলী হলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার বেগম খালেদা জিয়াসহ ২০ জন পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ঈশ্বরদীতে ৬ মাদকসেবী ও ব্যবসায়ী গ্রেফতার, ৫শ গ্রাম গাঁজা উদ্ধার – কুষ্টিয়ায় অধ্যাপক ছুরিকাঘাতে নিহতঃ খুনির আত্মহত্যার চেষ্টা কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছুরিকাঘাতে অধ্যাপক নিহত ঈশ্বরদীতে ১০ ব্যাবসায়ীর ৩৬ হাজার টাকা জরিমানা ঈশ্বরদীতে ২ মাদকসেবীসহ ১০ আসামি গ্রেফতার ঈশ্বরদীতে অপ্রত্যাশিত ঘটনা, এক মাদকসেবীর মাদকসেবন না করার জন্য মাইকে প্রচার

বছরের শুরুতে শুরু হল বিশেষ ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ১ জানুয়ারী, ২০২২

৩ কোটি ৩২ লাখ মানুষকে টিকাদান ক্যাম্পেইন শুরু

স্টাফ রিপোর্টার |

করোনাভাইরাস প্রতিরোধী টিকাদান কর্মসূচি নতুন বছরের প্রথম দিনই গতি পেল। সকাল ৯টা থেকে সারা দেশে শুরু হয়েছে বিশেষ ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন। এর আওতায় ৩ কোটি ৩২ লাখ জনকে টিকা দেয়ার পরিকল্পনা সরকারের।

স্বাস্থ্য অধিদপ্তরের টিকাদান সম্প্রসারণ কর্মসূচির লাইন ডিরেক্টর শামসুল হক শনিবার সকালে এ তথ্য জানান।

তিনি বলেন, নতুন বছরে টিকাদান কর্মসূচিতে গতি আনতে চমক হিসেবে এই কর্মসূচি নেয়ার হয়েছে। ১৮ বছর বা তার বেশি বয়সী সবাইকে টিকা দেয়ার টিকা দেয়া হবে। নিবন্ধন করে যারা টিকা পায়নি তাদের যেমন এই টিকা দেয়া হবে, যারা নিবন্ধন করেনি, তারাও শুধু জাতীয় পরিচয় পত্র, পাসপোর্ট নিয়ে আসলে টিকা নিতে পারবেন। একইসঙ্গে টিকা কেন্দ্রে নিবন্ধনেরও সুযোগ থাকছে।

টিকাদানের এই বিশেষ ক্যাম্পেইন চলবে ১ মার্চ পর্যন্ত। এর আওতায় গ্রাম ও ওয়ার্ড পর্যায়ে টিকা দেয়া হবে। পাশাপাশি স্বাভাবিক টিকাদান কর্মসূচি ও বুস্টার ডোজ দেয়া চলমান থাকবে।

শামসুল হক বলেন, দেশের ৪ হাজার ৬১১টি ইউনিয়নে মোট ১ লাখ ১০ হাজার ৬৪৬ কেন্দ্রে এই টিকা দেয়া হবে। প্রতিটি কেন্দ্রে ৩০০ ডোজ টিকা দেয়ার পরিকল্পনা রয়েছে। এই ক্যাম্পেইনে শুধু প্রথম ডোজ দেয়া হচ্ছে। পরবর্তীতে তাদেরকে বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে দ্বিতীয় ডোজ দেয়া হবে।

স্বাস্থ্য অধিদপ্তর তথ্য বলছে, এখনও পর্যন্ত দেশে টিকার প্রথম ডোজ দেয়া হয়েছে মোট ৭ কোটি ৩৭ লাখ ৮৬ হাজার ৬২৩ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ৫ কোটি ১৮ লাখ ১ হাজার ৫২ জন। এগুলো দেয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার ও মডার্নার টিকা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!