পিবিআই’র পুলিশ সুপার জনাব রুহুল কবির খান চুয়াডাঙ্গা পুলিশ সুপার হিসেবে পদায়ন প্রাপ্ত হয়েছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার ১০ তারিখের এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে উপ সচিব তৌছিফ আহামেদ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন।
এদিকে জনাব রুহুল কবির খান চুয়াডাঙ্গায় পুলিশ সুপার হিসেবে পদায়ন প্রাপ্তিতে ঈশ্বরদীর সুনামধন্য প্রতিষ্ঠান জংশন ডিডিপি ও গুরু আশ্রম পরিবারের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন জংশন সম্পাদক এবং ডিডিপি ও গুরুআশ্রমের চেয়ারম্যান জনাব এস এম রাজা।
তিনি জনাব রুহুল কবির খান এর সার্বিক সাফল্য ও সমৃদ্ধি কামনা করেছেন।