বুধবার, ২৭ মে ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ ::
চুয়াডাঙ্গায় তিনদিন ব্যাপী নজরুল জন্মজয়ন্তী পালিত তুমি এসেছিলে ধরায়—কবি এস এম রাজা বিনম্র শ্রদ্ধা জানাই গুরুজী তোমায় —-কবি এস এম রাজা সাহাপুরে লিচু বাগান দখল নিয়ে বিএনপি ও আ’লীগ নেতার মধ্যে অস্ত্রের মহড়া, চরম আতঙ্কে এলাকাবাসী সচ্ছতা যোগ্যতা ও মেধাই বাংলাদেশ পুলিশের নিয়োগের মূল ভিত্তি ইসলামী ব্যাংক ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে ঈশ্বরদীতে মানববন্ধন ঈশ্বরদীতে ছাগলের সজনে পাতা খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত-১ ঈশ্বরদীতে ৪ বছরের শিশুকে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগে প্রতিবেশী বৃদ্ধ গ্রেপ্তার রামিসা হত্যা মামলার চার্জশিট আজ, শেষ পর্যায়ে তদন্ত ডিএনএ, ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্টে যা মিলল আদালতে মাদক দুই আসামির কারাদণ্ড

পাবিপ্রবির শিক্ষক স্বপরিবারে সড়ক দুর্ঘটনায় আহত, ৬ মাসের ছেলে নিহত

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪

 

পাবনা জেলা সংবাদদাতা।।
ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সহকারী অধ্যাপক মো. ফিরোজ আলী (৩৫) এবং তাঁর পরিবার সড়ক ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছেন। এতে শিক্ষকের ৬ মাসের ছেলে মারা গেছে এবং স্ত্রী আইসিইউতে ভর্তি করানো হয়েছে। আহত শিক্ষক ও তার মেয়েকেও গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ মার্চ) রাজশাহী থেকে গ্রামের বাড়ি নওগাঁ যাওয়ার পথে মান্দা নামক স্থানে এ ঘটনা ঘটে।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র উপদেষ্টা দপ্তরের পরিচালক ড. নাজমুল হোসেন জানান, রাজশাহী থেকে নওগাঁ যাওয়ার জন্য স্যার সিএনজি ভাড়া করেন। সকাল সাড়ে দশটার দিকে মান্দায় সামনে থেকে আসা একটা পিক-আপ সিএনজিটাকে ধাক্কা দেন। ধাক্কায় সিএনজি উলটে যায় এবং ঘটনা স্থলে উনার ৬ মাসের ছেলে মারা যায় । এছাড়া ওনার ৭ বছর বয়স মেয়ের হাত ও পা ভেঙে যায় এবং স্যারের হাত ভেঙে। এ সময় স্যারের স্ত্রী গুরুতর আহত হন, অবস্থা খারাপ হওয়ায় স্যারের স্ত্রীকে রাজশাহী মেডিকেল কলেজ আইসিইউতে ভর্তি করানো হয়।

ফিরোজ আলীর সড়ক দুর্ঘটনায় পুরো বিশ্ববিদ্যালয় পরিবারে শোকের ছায়া নেমে আসে। ছাত্র উপদেষ্টা দপ্তরের পরিচালক বলেন, ‘আমাদের পুরো বিশ্ববিদ্যালয় এই ঘটনায় আঘাত পেয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য এই ঘটনায় শোক প্রকাশ করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!