শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
সর্বশেষ ::
ঈশ্বরদী কিন্ডারগার্টেন এসোসিয়েশন’র বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ আরএনপিপিকে কমিশনিং লাইসেন্স দিয়েছে বায়েরা ঈশ্বরদীতে ছাত্রশিবির-ছাত্রদল সংঘর্ষ: গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণে আহত-৭  ঈশ্বরদীতে সিএনজি ব্যবসায়ীর বিরুদ্ধে ৭ লক্ষ টাকা আত্মসাৎ-এর অভিযোগ  ঈশ্বরদীতে সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে ইনচার্জসহ ৫ পুলিশ আহত, একজনের অবস্থা আশংকাজনক নওগাঁয় একই পরিবারের ৪ জনকে জবাই করে হত্যা ইউটিউব কেড়ে নিলো ব্যাবসায়ীর প্রাণ ঈশ্বরদী প্রেসক্লাবের বিরুদ্ধে আবারও গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে অবৈধ দখলদারী কুচক্রীরা —–অভিযোগ প্রেসক্লাবের জীবন নগর থানা পরিদর্শন করলেন এসপি রুহুল কবির খান আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে জেলা পুলিশ বদ্ধপরিকর –পুলিশ সুপার রুহুল কবির খান

পাবনা- ৪ আসনে ৪ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩

ঈশ্বরদী আটঘরিয়ায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশের জন্য চারজনের মনোনয়ন পত্র দাখিল
ঈশ্বরদী উপজেলা সংবাদদাতা।। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহন করার জন্য ঘোষিত তপশিল অনুযায়ী আজ ৩০ নভেম্বর’২৩ শেষ দিনে পাবনা -৪ (ঈশ্বরদী ও আটঘরিয়া) আসনে মোট ৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এরা হচ্ছেন আওয়ামী লীগের গালিবুর রহমান শরীফ, জাসদের আব্দুল খালেক, কৃষক শ্রমিক জনতা লীগের আতাউল হাসান ও জাতীয় পার্টির রেজাউল করিম খোকন। ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার সুবীর কুমার দাস জানান, নির্ধারিত সময়ের মধ্যেই আওয়ামীলীগ মনোনীত প্রার্থী গালিবুর রহমান শরীফ, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ এর প্রার্থী আব্দুল খালেক ও কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী আতাউল হাসান মনোনয়নপত্র দাখিল করেছেন। অন্যদিকে আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ নাহারুল ইসলাম জানান তার দপ্তরে জাতীয় পার্টির রেজাউল করিম খোকন ও আওয়ামী লীগের গালিবুর রহমান শরীফ মনোনয়নপত্র দাখিল করেছেন। পাবনা -৪ (ঈশ্বরদী -আটঘরিয়া) আসনে উল্লেখিত প্রার্থীরা ছাড়া আর কেউ মনোনয়নপত্র দাখিল করেননি। অন্য প্রার্থীরা একটি করে মনোনয়ন পত্র জমা দিলেও আওয়ামী লীগের প্রার্থী গালিবুর রহমান শরীফ দুই উপজেলায় দুটি মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

প্রেরকঃ এস এম রাজা, ঈশ্বরদী, পাবনা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!