সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
সর্বশেষ ::
সচ্ছতা যোগ্যতা ও মেধাই বাংলাদেশ পুলিশের নিয়োগের মূল ভিত্তি ইসলামী ব্যাংক ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে ঈশ্বরদীতে মানববন্ধন ঈশ্বরদীতে ছাগলের সজনে পাতা খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত-১ ঈশ্বরদীতে ৪ বছরের শিশুকে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগে প্রতিবেশী বৃদ্ধ গ্রেপ্তার রামিসা হত্যা মামলার চার্জশিট আজ, শেষ পর্যায়ে তদন্ত ডিএনএ, ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্টে যা মিলল আদালতে মাদক দুই আসামির কারাদণ্ড ঈশ্বরদীতে ৪০ ক্যান বিয়ারসহ ১ জন গ্রেফতার  ভাঙ্গুড়ায় জামায়াত নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা, থানা ঘিরে এমপির বিক্ষোভ ঈশ্বরদী ইপিজেডে পূর্বঘোষণা ছাড়াই ১১২ শ্রমিক চাকরিচ্যুত পাবনা জেলার শ্রেষ্ট অফিসার ইনচার্জ মোঃ আশাদুর রহমান

পাবনা-৪ আসনে এনসিপি’র মনোনয়ন ফরম তুললেন ডক্টর এম এ মজিদ

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

পাবনা-৪ আসনে এনসিপি’র মনোনয়ন ফরম তুললেন ডক্টর এম এ মজিদ

স্টাফ  রিপোর্টার।।

পাবনা_৪ (ঈশ্বরদী–আটঘরিয়া) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নবগঠিত জেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী, ঈশ্বরদী মহিলা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ডক্টর এম এ মজিদ। সোমবার (২৪ নভেম্বর) বিকেলে রাজধানীর এনসিপি কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

দীর্ঘ শিক্ষাজীবনে ডক্টর মজিদ পাবনা ক্যাডেট কলেজ, মির্জাপুর ক্যাডেট কলেজ ও কুমিল্লা ক্যাডেট কলেজসহ দেশের খ্যাতিমান শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যাপনা করেছেন। পরে কাতারস্থ বাংলাদেশ দূতাবাস কলেজের প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করে আন্তর্জাতিক অঙ্গনেও অর্জন করেন বিশেষ সুনাম। শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে অনন্য অবদানের জন্য তাঁর গ্রহণযোগ্যতা বিভিন্ন মহলে প্রশংসিত।

মনোনয়ন ফরম সংগ্রহ শেষে অনুভূতি প্রকাশ করতে গিয়ে ডক্টর এম এ মজিদ বলেন, “জনগণই শক্তির উৎস। তাদের আস্থা আর ভালোবাসাই আমাকে এগিয়ে যেতে উদ্বুদ্ধ করেছে। শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন ও সুশাসন—এই তিনটি ভিত্তির ওপর দাঁড়িয়ে আমি পাবনা-৪ আসনকে একটি মডেল অঞ্চলে রূপান্তর করতে চাই। রাজনীতি আমার কাছে ক্ষমতা নয়, সেবা ও দায়িত্ব।”

তিনি আরও বলেন, “ঈশ্বরদী-আটঘরিয়ার মানুষের উন্নয়ন ও অধিকারের প্রশ্নে আমি সবসময় অঙ্গীকারবদ্ধ ছিলাম, ভবিষ্যতেও থাকব। এনসিপির আদর্শ ও সংস্কারধর্মী রাজনীতি আমাকে নতুনভাবে কাজ করার অনুপ্রেরণা দিচ্ছে।”

পাবনা-৪ আসনে তাঁর রাজনৈতিক যাত্রা স্থানীয় অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। শিক্ষা ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসা এ প্রার্থীর মনোনয়ন সংগ্রহকে অনেকেই “পরিবর্তনের সম্ভাবনাময় সোপান” হিসেবে দেখছেন।

ডক্টর এম এ মজিদ ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের ভাড়ইমারী গ্রামের বাসিন্দা। তাঁর মনোনয়ন ফরম সংগ্রহকে কেন্দ্র করে এলাকায় উৎসাহ ও আগ্রহ লক্ষ করা যাচ্ছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!