বুধবার, ২৭ মে ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ ::
চুয়াডাঙ্গায় তিনদিন ব্যাপী নজরুল জন্মজয়ন্তী পালিত তুমি এসেছিলে ধরায়—কবি এস এম রাজা বিনম্র শ্রদ্ধা জানাই গুরুজী তোমায় —-কবি এস এম রাজা সাহাপুরে লিচু বাগান দখল নিয়ে বিএনপি ও আ’লীগ নেতার মধ্যে অস্ত্রের মহড়া, চরম আতঙ্কে এলাকাবাসী সচ্ছতা যোগ্যতা ও মেধাই বাংলাদেশ পুলিশের নিয়োগের মূল ভিত্তি ইসলামী ব্যাংক ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে ঈশ্বরদীতে মানববন্ধন ঈশ্বরদীতে ছাগলের সজনে পাতা খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত-১ ঈশ্বরদীতে ৪ বছরের শিশুকে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগে প্রতিবেশী বৃদ্ধ গ্রেপ্তার রামিসা হত্যা মামলার চার্জশিট আজ, শেষ পর্যায়ে তদন্ত ডিএনএ, ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্টে যা মিলল আদালতে মাদক দুই আসামির কারাদণ্ড

পাবনায় ঐতিহাসিক মাধপুর দিবস পালিত

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ৩০ মার্চ, ২০২৪

 

পাবনা সংবাদদাতা।।

 

নানা আয়োজনের মধ্যদিয়ে পাবনার ঐতিহাসিক মাধপুর দিবস পালন করা হয়েছে।

শুক্রবার ২৯ মার্চ বিকেলে ঐতিহাসিক মাধপুর মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা অর্পণের মধ্যদিয়ে দিবসটি পালন করা হয়।

পরে জাতীয় পতাকা উত্তোলন, স্মৃতিচারণ ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়।

আয়োজিত এসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের জাতীয় সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।

এসময় মাধপুর স্মৃতি যাদু ঘরের সভাপতি সাজেদুল ইসলাম নিলুর সভাপতিত্বে স্মৃতি চারণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য গালিবুর রহমান শরিফ।

আরও উপস্থিত ছিলেন, পাবনা সদর উপজেলা আওয়ামীলীগের অর্থ বিষয়ক সম্পাদক হীরক হোসেন, পৌর আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান রকি, মাধপুর মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর কমিটির সাধারণ আব্দুল বাসেদ, আমজাদ হোসেন, স্থানীয় সমাজসেবক শাহাবুদ্দিন, রফিকুল ইসলাম, আতিয়ার প্রমানিক, কিতাব আলী, সাইদার রহমান, দাপুনিয়া ইউনিয়ন ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিনসহ আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের প্রাক্কালে এই দিনে মাধপুরে পাকিস্তানী হানাদার বাহিনীর সঙ্গে প্রথম সম্মুখযুদ্ধে শহীদ হন ১৭ জন মুক্তিযোদ্ধাসহ ৫০ জন নিরীহ গ্রামবাসী। সেই থেকে যথাযথ গুরুত্ব ও মর্যাদায় প্রতি বছর দিবসটি পালন করা হয়ে থাকে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!