বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
সর্বশেষ ::
ঈশ্বরদীতে ৬ মাদকসেবী ও ব্যবসায়ী গ্রেফতার, ৫শ গ্রাম গাঁজা উদ্ধার – কুষ্টিয়ায় অধ্যাপক ছুরিকাঘাতে নিহতঃ খুনির আত্মহত্যার চেষ্টা কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছুরিকাঘাতে অধ্যাপক নিহত ঈশ্বরদীতে ১০ ব্যাবসায়ীর ৩৬ হাজার টাকা জরিমানা ঈশ্বরদীতে ২ মাদকসেবীসহ ১০ আসামি গ্রেফতার ঈশ্বরদীতে অপ্রত্যাশিত ঘটনা, এক মাদকসেবীর মাদকসেবন না করার জন্য মাইকে প্রচার নির্বাচনে কারচুপির অভিযোগ বিএনপি প্রার্থী হাবিবের, আদালতের প্রতি শ্রদ্ধাশীল নির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল সিরাজগঞ্জে সংঘর্ষে ২ জন নিহত, আহত-১০ ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যৌথ অভিযান, পাঁচ নারীসহ ৯ দালালের কারাদণ্ড সন্তানের পিস্তলের গুলিতে এসআই আহত

পাঁঠা দুধ দিচ্ছে ভারতে!!

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০

এই বিশ্বব্রহ্মাণ্ডে এমন কিছু ঘটে যা স্বাভাবিক নিয়মের বাইরে। বিশেষজ্ঞরা এসব ঘটনার ব্যাখ্যা দিলেও তা অবিশ্বাস্য মনে হয় মানুষের কাছে। তবে কখনো কি শুনেছেন পাঁঠা দুধ দেয়? তাও আবার নিয়মিত।ভারতের রাজস্থান রাজ্যের ঢোলপুর শহরে এমনই এক পাঁঠার সন্ধান মিলেছে। ভারতের সংবাদ সংস্থা এএনআই জানাচ্ছে ঢোলপুরের ওই পাঁঠাটি এখন রীতিমত শিরোনামে। কিভাবে একটি পাঁঠা দুধ দিতে পারে তা নিয়েই মানুষজনের কৌতুহল। পাঁঠা প্রতিদিন ২০০ থেকে ২৫০ গ্রাম দুধ দিচ্ছে। বিশেষ এই পাঁঠার মালিকের নাম রাজীব কুশাওয়া। ঢোলপুরের সন্নিকটে গুজরা গ্রামের বাসিন্দা তিনি। সংবাদসংস্থা এএনআইকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আড়াই মাস বয়সে পাঁঠাটিকে কেনেন তিনি। এরপর ৬ মাস কেটে গেলও বোঝা যায়নি কিছু। তারপর থেকেই দেখা যায় পাঁঠাটির স্তন বাড়ছে।এরপরই তারা দুধ বের করার চেষ্টা করেন এবং তাতে সফলও হন। রাজীব কুশাওয়া আরও জানান, বর্তমানে প্রতিদিন ২০০-২৫০ গ্রাম দুধ দিচ্ছে পাঁঠাটি। রাজীবের প্রতিবেশী রন্ডকমাকেশ চাহার এ বিষয়ে বলেন, কোন পাঁঠা দুধ দিচ্ছে কোনদিনও তা চোখে দেখিনি। আর তাই আমি নিজেই দুই দোহনের চেষ্টা করি। পরে দেখি সত্যিই পাঁঠাটি দুই দিতে সক্ষম। তবে পশু বিশেষজ্ঞরা বলছেন,এটা সম্ভব এবং লাখে হয়তো এ ধরনের ঘটনা একটা পাওয়া যাবে। তাদের মতে,গর্ভে ভ্রুণ অবস্থায় থাকাকালীন হরমোন জনিত কারণে এই বিরল ক্ষমতার অধিকারী হয়েছে ওই পাঁঠাটি।
(সংগৃহীত)

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!