শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
সর্বশেষ ::
ভেড়ামারায় ব্যাবসায়ীকে কুপিয়ে জখম, ১ লাখ ৩০ হাজার টাকা ছিনতাই লালপুরে পিতার বিরুদ্ধে ১২ বছরের কন্যাকে ধর্ষণের অভিযোগ ঈশ্বরদীতে বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক মেয়র মকলেছুর রহমান বাবলুর মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত পাবনায় ডিবির অভিযানে নগদ টাকা ও সরঞ্জামসহ ৭ জুয়ারু গ্রেফতার চাটমোহরে ভ্যান চালককে গলা কেটে হত্যা ঈশ্বরদীতে ট্রেনের ছাদে উদ্ধারকৃত শিশুর মৃতদেহ স্বজনরা নিয়ে গেছে বগুড়ায় চুয়াডাঙ্গা সদর থানায়  চৌকিদারি প্যারেড গ্রহণ করলেন পুলিশ  সুপার রুহুল কবির খান  ঈশ্বরদী থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৬ জন গ্রেফতার ঈশ্বরদীতে র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিভিন্ন পণ্যসহ ৪জন গ্রেফতার পাবনা জেলা গোয়েন্দা শাখা’র অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ৭ জন গ্রেফতার

পরিমনির অপেক্ষায় ছিল অসংখ্য ভক্ত , তুললেন সেলফী

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১

মুক্ত হয়েই আনন্দে সেলফিবাজিতে মেতে উঠেন পরীমণি ও তার ভক্তরা। যা গণমাধ্যম কর্মীদের ক্যামেরায় ধরা পড়ে। ওই সময়ে তাকে হাস্যোজ্জ্বল দেখা গেছে। কেবল তা’ই নয় ডান হাত উঁচিয়ে উপস্থিত লোকজনকে একটি লেখা প্রদর্শন করেন এই নায়িকা। যাতে ইংরেজিতে লেখা ছিলো- ‘ডোন্ট লাভ মি বিচ’! যেটির বাংলা অর্থ দাঁড়ায় ‘আমাকে ভালোবেসো না কুকুরছানা’। তার ডান হাতের তালুতে মেহেদী দিয়ে লেখা কার উদ্দেশ্য? সেটি এখনও জানা যায়নি।

পরীমণিকে বাসায় নিয়ে যাওয়ার জন্য আজ বুধবার (০১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮ টা থেকে কাশিমপুর কারাফটকে অপেক্ষা করতে থাকেন তার স্বজন ও আইনজীবীরা। তবে তাদের আগেই পরীমণির বহু ভক্ত পরীমণিকে এক ঝলক দেখার জন্য একই স্থানে অপেক্ষা করতে থাকেন ভোর থেকেই। সেলফিবাজি করতে প্রায় প্রত্যেকের হাতেই স্মার্ট ফোন প্রস্তুত ছিলো। পরীমণি কারামুক্ত হয়ে বের হওয়ার সঙ্গে সঙ্গেই সেলিফিবাজিতে হুমড়ি খেয়ে পড়েন ভক্তরা। এরমধ্যেই দেখা যায়, সাদা টি-শার্ট গায়ে আর মাথায় সাদা কাপড় বেঁধে গাড়িতে উঠে পড়েন পরীমণি। এই নায়িকাকে নিয়ে চলতে শুরু করে সাদা রঙের গাড়িটি। এর এক পর্যায়ে গাড়ির সানরোফে দাঁড়িয়ে নিজেও সেলফিবাজিতে মেতে উঠেন পরীমণি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!