সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
সর্বশেষ ::
সাহাপুরে লিচু বাগান দখল নিয়ে বিএনপি ও আ’লীগ নেতার মধ্যে অস্ত্রের মহড়া, চরম আতঙ্কে এলাকাবাসী সচ্ছতা যোগ্যতা ও মেধাই বাংলাদেশ পুলিশের নিয়োগের মূল ভিত্তি ইসলামী ব্যাংক ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে ঈশ্বরদীতে মানববন্ধন ঈশ্বরদীতে ছাগলের সজনে পাতা খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত-১ ঈশ্বরদীতে ৪ বছরের শিশুকে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগে প্রতিবেশী বৃদ্ধ গ্রেপ্তার রামিসা হত্যা মামলার চার্জশিট আজ, শেষ পর্যায়ে তদন্ত ডিএনএ, ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্টে যা মিলল আদালতে মাদক দুই আসামির কারাদণ্ড ঈশ্বরদীতে ৪০ ক্যান বিয়ারসহ ১ জন গ্রেফতার  ভাঙ্গুড়ায় জামায়াত নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা, থানা ঘিরে এমপির বিক্ষোভ ঈশ্বরদী ইপিজেডে পূর্বঘোষণা ছাড়াই ১১২ শ্রমিক চাকরিচ্যুত

পদ্মায় অবৈধ বালু উত্তোলন।। ৬ জনের কারাদণ্ড

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বুধবার, ১ অক্টোবর, ২০২৫

পদ্মায় অবৈধ বালু উত্তোলন।। ৬ জনের কারাদণ্ড
ঈশ্বরদী(পাবনা)প্রতিনিধি।। ঈশ্বরদীর পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৬ জনকে ভ্রাম্যমাণ আদালতে কারাদন্ড প্রদান করা হয়েছে।
গতকাল বিকালে উপজেলার সাঁড়া ইউনিয়নের ইসলামপাড়া ঘাট এলাকায় বিনা ইজারায় অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান সরকার।
এ সময় লক্ষীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির এস আই মনির হোসেন সহ ঈশ্বরদী থানা পুলিশের সদস্যরা অভিযান পরিচালনা করে ৬ জনকে আটক করে।
আটককৃতরা হলেন ১) বিল্লাল হোসেন (৩৫) পিতা: জলিল মিয়া গ্রাম: ছোট নীলগঞ্জ উপজেলা: আমতলী জেলা: বরগুনা (২) হামিদুল ইসলাম (৩৮) পিতা: রফেজ মহলদার গ্রাম: শেখেরচর, উপজেলা: ঈশ্বরদী, জেলা: পাবনা (৩) হাসান গাজী (২৮) পিতা: হামেদ গাজী গ্রাম: চলাডাঙ্গা উপজেলা: আমতলী, জেলা: বরগুনা (৪) আবু সালেহ (২৫) পিতা: দেলোয়ার হাওলাদার গ্রাম: ছোট নীলগঞ্জ, উপজেলা: আমতলী, জেলা: বরগুনা (৫) সিরাজুল ইসলাম (২২) পিতা: সোবাহান আলী, গ্রাম: ছোট নীলগঞ্জ, উপজেলা: আমতলী, জেলা: বরগুনা (৬) কামাল হোসেন (৪৮) পিতা: গোলাম মাওলা গ্রাম: আলিগঞ্জ, উপজেলা: ফতুল্লা জেলা: নারায়ণগঞ্জ।

পরে আটকৃতদের উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান সরকার মোবাইল কোর্টের মাধ্যমে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে ঈশ্বরদী থানা পুলিশের মাধ্যমে জেলে পাঠান।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!