শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
সর্বশেষ ::
আরএনপিপিকে কমিশনিং লাইসেন্স দিয়েছে বায়েরা ঈশ্বরদীতে ছাত্রশিবির-ছাত্রদল সংঘর্ষ: গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণে আহত-৭  ঈশ্বরদীতে সিএনজি ব্যবসায়ীর বিরুদ্ধে ৭ লক্ষ টাকা আত্মসাৎ-এর অভিযোগ  ঈশ্বরদীতে সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে ইনচার্জসহ ৫ পুলিশ আহত, একজনের অবস্থা আশংকাজনক নওগাঁয় একই পরিবারের ৪ জনকে জবাই করে হত্যা ইউটিউব কেড়ে নিলো ব্যাবসায়ীর প্রাণ ঈশ্বরদী প্রেসক্লাবের বিরুদ্ধে আবারও গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে অবৈধ দখলদারী কুচক্রীরা —–অভিযোগ প্রেসক্লাবের জীবন নগর থানা পরিদর্শন করলেন এসপি রুহুল কবির খান আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে জেলা পুলিশ বদ্ধপরিকর –পুলিশ সুপার রুহুল কবির খান কুষ্টিয়ার দৌলতপুরে দরবার ও মাজারে হামলা, অগ্নি সংযোগ, পীরকে হত্যা, আহত-৩

পদ্মায় অবৈধভাবে মাছ শিকার কালে ৭ মৎস্য শিকারি গ্রেফতার

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ২৯ জুলাই, ২০২৪

স্টাফ রিপোর্টার।।  পদ্মানদীতে অবৈধ বেড়জাল দিয়ে মাছ শিকারকালে  ৭ পেশাদার মৎস্য শিকারীকে আটক করেছে লক্ষ্মীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা ।

বুধবার (১৭ জুলাই) দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা থানার ১২ মাইল এলাকাস্থ পদ্মানদী থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের নিকট থেকে এক হাজার মিটার বেড়জাল জব্দ করা হয়।

আটককৃতরা হলেন, কুষ্টিয়ার বারখাদা এলাকার মৃত আফাজ উদ্দিনের ছেলে মোঃ মিনারুল ইসলাম (৪২), মতিয়ার রহমানের ছেলে মোঃ মিন্টু রহমান (৩২), রিয়াজ উদ্দিনের ছেলে মোঃ হেলাল উদ্দিন (২৫), মোজাম্মেল প্রামানিকের ছেলে মোঃ মাহাবুল হোসেন (৩৪), মৃত আতিয়ার রহমানের ছেলে মোঃ আরিফুল (৩৪), মিরপুরের মাটিয়াপাড়া এলাকার মৃত জরু প্রামানিকের ছেলে আবু সামা (৬০) ও পলাশ প্রামানিকের ছেলে মোঃ কাউছার আলী (২১)।

লক্ষ্মীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ  মোঃ এমদাদুল হক জানান, টহলরত নৌ-পুলিশ সদস্যরা পদ্মানদীর ১২ মাইল এলাকায় পদ্মানদীতে বেড়জাল দিয়ে মাছ শিকারের সংবাদ পেয়ে অভিযান চালিয়ে উল্লেখিত সাতজনকে আটক করতে সক্ষম হয়। এই সময় তাদের নিকট থেকে এক হাজার মিটার অবৈধ বেড়জাল, মাছ শিকারের জন্য ব্যবহৃত শ্যালো ইঞ্জিন চালিত নৌকা জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০( সংশোধনী-২০১৩) এর ৫ (১) ধারায় মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পদ্মায় অবৈধ মাছ শিকার,  বালু উত্তোলন সহ কোন প্রকার অবৈধ কর্ম যাতে না হয় সেজন্য অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!