রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
সর্বশেষ ::
পিবিআই’র পুলিশ সুপার জনাব রুহুল কবির খান চুয়াডাঙ্গার পুলিশ সুপার ঈশ্বরদী প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত, আহবায়ক কমিটি গঠিত।। বিভিন্ন মহলের অভিনন্দন  বদলী হলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার বেগম খালেদা জিয়াসহ ২০ জন পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ঈশ্বরদীতে ৬ মাদকসেবী ও ব্যবসায়ী গ্রেফতার, ৫শ গ্রাম গাঁজা উদ্ধার – কুষ্টিয়ায় অধ্যাপক ছুরিকাঘাতে নিহতঃ খুনির আত্মহত্যার চেষ্টা কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছুরিকাঘাতে অধ্যাপক নিহত ঈশ্বরদীতে ১০ ব্যাবসায়ীর ৩৬ হাজার টাকা জরিমানা ঈশ্বরদীতে ২ মাদকসেবীসহ ১০ আসামি গ্রেফতার ঈশ্বরদীতে অপ্রত্যাশিত ঘটনা, এক মাদকসেবীর মাদকসেবন না করার জন্য মাইকে প্রচার

নির্বাচনের আগেই কাফনের কাপড়সহ দ্রব্য সামগ্রী পেল ৩ মেম্বার পদপ্রার্থী

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩

 

নির্বাচনের আগেই কাফনের কাপড়সহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী  পেয়েছেন  তিন মেম্বার পদপ্রার্থী। ঘটনাটি  ঘটেছে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায়।

জানাগেছে,     দৌলতপুর  উপজেলার  দৌলতপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে উপ- নির্বাচন ১২ জুন। মেম্বার কাজল সন্ত্রাসীর হামলায় নিহত হওয়ার কারনে ওয়ার্ড টি তে উপ- নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫ জন প্রার্থী। ঘুড়ি প্রতীক নিয়ে নিজাম উদ্দিন, টিউবওয়েল প্রতিক নিয়ে বকুল আহমেদ বিপুল,মোরগ প্রতীক নিয়ে শামিম হোসেন, ফুটবল প্রতীক নিয়ে সিদ্দিকুর রহমান, তালা প্রতীক নিয়ে ছাপাতন নেছা প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মৃত্যুর আগেই দাফন কাফনের সামগ্রী পেলেন তিন প্রতিদ্বন্দ্বী প্রার্থী, বিপুল, সিদ্দিকুর ও নিজাম উদ্দিন।

এ বিষয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিপুল বলেন, আমি নির্বাচনের প্রচার প্রচারণার প্রথম দিন থেকেই বিভিন্ন ভাবে বাঁধা গ্রস্থ হচ্ছি। বুধবার দিনগত মধ্যরাতের যে কোন সময় আমার বাড়ির ভিতরে কাফনের কাপড়, গোলাপজল , সাবান ও আগরবাতি রেখে গেছে। আমি নির্বাচনের প্রচারণা শেষে বাড়ি ফিরে এগুলো দেখতে পাই। আমি প্রশাসন ও নির্বাচন কমিশনের কাছে সর্বোচ্চ নিরাপত্তা চাচ্ছি।

এ বিষয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী সিদ্দিকুর ও নিজাম উদ্দিন বলেন, নির্বাচন প্রচার শেষে আমরা বাসায় ফিরে দেখি বাড়ির ভিতরে কারা যেন একটি পলিথিন ব্যাগে কি রেখে গেছে। সাথে সাথে থানায় ওসি সাহেব কে জানালে পুলিশ আসে। এবং সেই পলিথিনের ভিতরে কাফন, গোলাপজল, সাবান, আগরবাতি পাই। আমরা নিরাপত্তার হীনতায় ভুগছি। আর মাত্র তিন দিন পরে ভোট এখন যদি মৃত্যু আগে কাফনের কাপড় রেখে যায় তাহলে সাধারন মানুষ তো আর ভোট সেন্টারে যাবে না। তাই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্য ও আমাদের জীবনের নিরাপত্তা জন্য প্রশাসন নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি।

এ বিষয়ে দৌলতপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের উপনির্বাচনে রিটার্নিং অফিসার ফাতেমা খাতুন বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। এবং নির্বাচন নিরপেক্ষ এবং সুষ্ঠুভাবে পরিচালনার জন্য যা যা করা দরকার সেই ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ বিষয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ মজিবুর রহমান বলেন , মেম্বার প্রার্থীরা মুঠো ফোনে আমাকে জানান আমাদের বাড়ির ভিতরে কারা যেন পলিথিন ব্যাগে কি ফেলে রেখে গেছে। আমি সাথে সাথে পুলিশ পাঠিয়ে পলিথিন ব্যাগে থাকা কাফনের কাপড় সহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!