বুধবার, ২৭ মে ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ ::
চুয়াডাঙ্গায় তিনদিন ব্যাপী নজরুল জন্মজয়ন্তী পালিত তুমি এসেছিলে ধরায়—কবি এস এম রাজা বিনম্র শ্রদ্ধা জানাই গুরুজী তোমায় —-কবি এস এম রাজা সাহাপুরে লিচু বাগান দখল নিয়ে বিএনপি ও আ’লীগ নেতার মধ্যে অস্ত্রের মহড়া, চরম আতঙ্কে এলাকাবাসী সচ্ছতা যোগ্যতা ও মেধাই বাংলাদেশ পুলিশের নিয়োগের মূল ভিত্তি ইসলামী ব্যাংক ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে ঈশ্বরদীতে মানববন্ধন ঈশ্বরদীতে ছাগলের সজনে পাতা খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত-১ ঈশ্বরদীতে ৪ বছরের শিশুকে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগে প্রতিবেশী বৃদ্ধ গ্রেপ্তার রামিসা হত্যা মামলার চার্জশিট আজ, শেষ পর্যায়ে তদন্ত ডিএনএ, ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্টে যা মিলল আদালতে মাদক দুই আসামির কারাদণ্ড

নিখোঁজের তিনদিন পর গলাকাটা লাশ উদ্ধার

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বুধবার, ১৩ মার্চ, ২০২৪

পাবনা সদর উপজেলার দাপুনিয়ায় বাড়ি থেকে নিখোঁজের তিনদিন পর মো. আজাদ (২১) নামের এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৩ মার্চ) দুপুরে উপজেলার দাপুনিয়ান ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামে মোশাররফ চেয়ারম্যানের প্রজেক্টের পেছন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মো. আজাদ দাপুনিয়া ইউনিয়নের চাঁদপুর গ্রামের মো. আব্দুল হাকিমের ছেলে। পেশায় রাজমিস্ত্রি আজাদ গত সোমবার থেকে নিখোঁজ ছিলেন বলে জানান তার বাবা।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ-প্রশাসন) মাসুদ আলম বলেন, ‘গত ১১ তারিখ থেকে আজাদ নিখোঁজ ছিলেন। এবিষয়ে থানায় জিডিও করা আছে। আজকে দুপুরে আজাদের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে গলাকাটা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। তবে তার সঙ্গে থাকা একটি মোটরসাইকেল ও মোবাইল পাওয়া যায়নি। অভিযুক্তদের ধরতে পুলিশের অভিযান চলমান রয়েছে। এবিষয়ে তদন্ত চলছে, তদন্তের পর হত্যার কারণ জানা যাবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!