সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সর্বশেষ ::
সাহাপুরে লিচু বাগান দখল নিয়ে বিএনপি ও আ’লীগ নেতার মধ্যে অস্ত্রের মহড়া, চরম আতঙ্কে এলাকাবাসী সচ্ছতা যোগ্যতা ও মেধাই বাংলাদেশ পুলিশের নিয়োগের মূল ভিত্তি ইসলামী ব্যাংক ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে ঈশ্বরদীতে মানববন্ধন ঈশ্বরদীতে ছাগলের সজনে পাতা খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত-১ ঈশ্বরদীতে ৪ বছরের শিশুকে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগে প্রতিবেশী বৃদ্ধ গ্রেপ্তার রামিসা হত্যা মামলার চার্জশিট আজ, শেষ পর্যায়ে তদন্ত ডিএনএ, ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্টে যা মিলল আদালতে মাদক দুই আসামির কারাদণ্ড ঈশ্বরদীতে ৪০ ক্যান বিয়ারসহ ১ জন গ্রেফতার  ভাঙ্গুড়ায় জামায়াত নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা, থানা ঘিরে এমপির বিক্ষোভ ঈশ্বরদী ইপিজেডে পূর্বঘোষণা ছাড়াই ১১২ শ্রমিক চাকরিচ্যুত

নাটোরে বাবার হাতে ছেলে খুন

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

নাটোরে বাবার হাতে ছেলে খুন
নাটোর জেলা সংবাদদাতা।।

নাটোরের সিংড়ায় বাবার ধারালো অস্ত্রের আঘাতে শরিফুল ইসলাম (৩০) নামে এক মাদকাসক্ত নিহত হয়েছেন।

শনিবার (১৬ আগস্ট) রাতে উপজেলার চামারী ইউনিয়নের মহিষমারী গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অপরাধী বাবা শহীদ আলী পলাতক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত শরিফুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। মাদকের টাকা চেয়ে প্রায়ই বাবা-মায়ের সাথে খারাপ ব্যবহার করতেন। দীর্ঘদিন ধরে পরিবারে অশান্তি চলছিল। শনিবার বিকেল থেকে বাবা-ছেলের মধ্যে তীব্র ঝগড়া শুরু হয়, যা রাত পর্যন্ত অব্যাহত ছিল। এক পর্যায়ে রাগের বশে বাবা শহীদ আলী তার ছেলের ঘাড়ে ধারালো ছুরি দিয়ে আঘাত করেন, যার ফলে ঘটনাস্থলেই শরিফুলের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়।

স্থানীয় বাসিন্দা সেলিম খান জানান, মাদকের টাকা নিয়ে শরিফুল প্রায়শই তার পরিবারের সদস্যদের সাথে ঝগড়া করত। বিষয়টি নিয়ে গ্রামে বেশ কয়েকবার সালিশের চেষ্টা করা হয়েছে, কিন্তু কোনও সমাধান হয়নি।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান জানান, ঘটনার পর থেকে অভিযুক্ত শহীদ আলী পলাতক। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি তদন্ত করছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!