নবাগত পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহ’র পাবনা জেলায় যোগদান ও দায়িত্বভার গ্রহণ।
স্টাফ রিপোর্টার।। নবাগত পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহ পাবনায় যোগদান করেছেন।
আজ বৃহস্পতিবার (০৭ মে ২০২৬ ) সকালে নবাগত পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহ পাবনা জেলায় যোগদানের উদ্দেশ্যে পুলিশ সুপারের কার্যালয় পাবনায় উপস্থিত হলে তাঁকে জেলা পুলিশ পাবনার পক্ষ হতে অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান বিদায়ী পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদ।
এরপর পুলিশ সুপার ছুফি উল্লাহ পাবনা জেলা পুলিশের ঊর্ধ্বতন অফিসার ও ফোর্সদের সঙ্গে পরিচিত হন এবং জেলার দায়িত্বভার গ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন মোঃ মশিউর রহমান মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)পাবনা; মোঃ রেজিনুর রহমান , অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) পাবনা; মোঃ শরিফুল ইসলাম ,, অতিরিক্ত পুলিশ সুপার, (সদর সার্কেল) পাবনা; প্রনব কুমার, অতিরিক্ত পুলিশ সুপার, ঈশ্বরদী সার্কেল, সাদিক আহমেদ , সিনিয়র সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল ) পাবনা;অতিরিক্ত পুলিশ সুপার লাবিব আব্দুল্লাহ , পাবনাসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য ও সিভিল স্টাফবৃন্দ।