শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
সর্বশেষ ::
পিবিআই’র পুলিশ সুপার জনাব রুহুল কবির খান চুয়াডাঙ্গার পুলিশ সুপার ঈশ্বরদী প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত, আহবায়ক কমিটি গঠিত।। বিভিন্ন মহলের অভিনন্দন  বদলী হলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার বেগম খালেদা জিয়াসহ ২০ জন পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ঈশ্বরদীতে ৬ মাদকসেবী ও ব্যবসায়ী গ্রেফতার, ৫শ গ্রাম গাঁজা উদ্ধার – কুষ্টিয়ায় অধ্যাপক ছুরিকাঘাতে নিহতঃ খুনির আত্মহত্যার চেষ্টা কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছুরিকাঘাতে অধ্যাপক নিহত ঈশ্বরদীতে ১০ ব্যাবসায়ীর ৩৬ হাজার টাকা জরিমানা ঈশ্বরদীতে ২ মাদকসেবীসহ ১০ আসামি গ্রেফতার ঈশ্বরদীতে অপ্রত্যাশিত ঘটনা, এক মাদকসেবীর মাদকসেবন না করার জন্য মাইকে প্রচার

দৌলতপুর সীমান্তে গ্রামবাসীর সংঘর্ষ, গুলিবর্ষণ

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২

দৌলতপুর সীমান্তে গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ ও গুলিবর্ষণ
দৌলতপুর (কুষ্টিয়া) উপজেলা সংবাদদাতা।।
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। সংঘর্ষে আব্দুল বারেক ও মিন্টু নামে দু’জন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন চল্লিশপাড়া গ্রামে সংঘর্ষ ও গুলিবর্ষণের এ ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানায়, বিয়ে সংক্রান্ত বিরোধের জের ধরে বৃহস্পতিবার দুপুরে আমজাদ মস্তান ও আইয়ুব মেম্বারের লোজনের মধ্যে বাকবিতণ্ডা ও মারধরের ঘটনা ঘটে। এতে আব্দুল বারেক নামে একজন সড়কির আঘাতে আহত হোন। এরই জের ধরে রাতে চল্লিশপাড়া এলাকার আস্তুলের খালের দুইপাড়ে দুইপক্ষ সশস্ত্র অবস্থায় মুখোমুখি হয়ে একে অপরকে লক্ষ্য করে গুলি ছুড়ে । গুলিতে মিন্টু পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হলে তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। স্থানীয়রা জানিয়েছেন, উভয়পক্ষ অন্তত ৮-১০ রাউন্ড গুলিবর্ষন করেছে।

সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনার বিষয়ে রামকৃষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান সিরাজ মন্ডল জানান, বিয়ে সংক্রান্ত বিরোধের জের ধরে আমজাদ হোসেন ও বিএনপি নেতা আইয়ুব মেম্বারের (সাবেক মেম্বার) লোকজনের মধ্যে সংঘর্ষ ও একে অপরকে লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। তবে গুলিতে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

সংঘর্ষ ও গোলাগুলির বিষয়ে দৌলতপুর থানার ওসি মজিবুর রহমান জানান, এ ধরনের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে গোলাগুলির কোন সত্যতা পাওয়া যায়নি বলে তিনি উল্লেখ করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!