রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ ::
পিবিআই’র পুলিশ সুপার জনাব রুহুল কবির খান চুয়াডাঙ্গার পুলিশ সুপার ঈশ্বরদী প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত, আহবায়ক কমিটি গঠিত।। বিভিন্ন মহলের অভিনন্দন  বদলী হলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার বেগম খালেদা জিয়াসহ ২০ জন পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ঈশ্বরদীতে ৬ মাদকসেবী ও ব্যবসায়ী গ্রেফতার, ৫শ গ্রাম গাঁজা উদ্ধার – কুষ্টিয়ায় অধ্যাপক ছুরিকাঘাতে নিহতঃ খুনির আত্মহত্যার চেষ্টা কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছুরিকাঘাতে অধ্যাপক নিহত ঈশ্বরদীতে ১০ ব্যাবসায়ীর ৩৬ হাজার টাকা জরিমানা ঈশ্বরদীতে ২ মাদকসেবীসহ ১০ আসামি গ্রেফতার ঈশ্বরদীতে অপ্রত্যাশিত ঘটনা, এক মাদকসেবীর মাদকসেবন না করার জন্য মাইকে প্রচার

দাশুড়িয়া প্রি-ক্যাডেট স্কুলে অভিভাবক সমাবেশ ও সম্মাননা প্রদান

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বুধবার, ১০ মে, ২০২৩

দাশুড়িয়া প্রি-ক্যাডেট স্কুলে অভিভাবক সমাবেশ ও সম্মাননা প্রদান
শিক্ষার মানোন্নয়ন ও মানসম্মত শিক্ষা দেবার প্রত্যয়ে প্রতিষ্ঠিত দাশুড়িয়ার একমাত্র পঞ্চম শ্রেণি পর্যন্ত পাঠদানের প্রি-ক্যাডেট স্কুল “দাশুড়িয়া প্রি-ক্যাডেট স্কুল” এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৬ মে সকালে বিদ্যালয় প্রাঙ্গনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক সাংবাদিক ও কলামিস্ট গোপাল অধিকারী’র সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে অভিভাবকদের উদ্দেশ্যে বিভিন্ন সচেতনতামূলক বক্তব্য রাখেন তরুন উদ্যোক্তা বিডি ক্রিয়েশনের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা আহমেদ পিয়াস।
এসময় অভিভাবকরা বলেন ,দাশুড়িয়াতে মানসম্মত শিক্ষা প্রদানে কাজ করছে দাশুড়িয়া প্রি-ক্যাডেট স্কুল। বিদ্যালয়টির উল্লেখযোগ্য ফলাফলে সন্তুষ্টি প্রকাশ করে শিক্ষা প্রদানের প্রশংসা করে প্রতিষ্ঠানের সমৃদ্ধি কামনা করেন তারা। সমাবেশে অভিভাবকরা বিদ্যালয়ের পাঠদানের বিষয়ে আলোচনা করে আগামীতে আরও ভাল করার জন্য বিভিন্ন বিষয়ে মতামত ব্যক্ত করেন। প্রতিষ্ঠানের পরিচালক গোপাল অধিকারী বলেন, নতুনত্ব ও সৃজনশীল শিক্ষা নিয়ে পরিচালিত হবে এই প্রতিষ্ঠান। মানসম্মত শিক্ষায় সকলের সহযোগীতা কামনা করেন তিনি।
এসময় প্রতিষ্ঠানের অধ্যক্ষ সুবর্ণা অধিকারী, শিক্ষিকা হাসিনা নিজাম, আন্না খাতুন, সাথী খাতুন, আরজুৃ মনোয়ারা, বিথি, শিক্ষক সন্তোষ ও অভিভাবক সদস্য উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন অত্র প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক ও এবিসি কোচিং সেন্টারের সাবেক শিক্ষক জাকির হোসেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের সাবির্ক কর্মকান্ডে ভূমিকা রাখার জন্য তিনজন অভিভাবক সদস্যকে সম্মাননা তুলে দেওয়া হয়। পরে বিদ্যালয়ের পৃষ্টপোষকতায় অবদান রাখার জন্য মোস্তফা আহমেদ পিয়াসকে সংবর্ধনা ও প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল প্রদান করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!