সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
সর্বশেষ ::
চুয়াডাঙ্গায় তিনদিন ব্যাপী নজরুল জন্মজয়ন্তী পালিত তুমি এসেছিলে ধরায়—কবি এস এম রাজা বিনম্র শ্রদ্ধা জানাই গুরুজী তোমায় —-কবি এস এম রাজা সাহাপুরে লিচু বাগান দখল নিয়ে বিএনপি ও আ’লীগ নেতার মধ্যে অস্ত্রের মহড়া, চরম আতঙ্কে এলাকাবাসী সচ্ছতা যোগ্যতা ও মেধাই বাংলাদেশ পুলিশের নিয়োগের মূল ভিত্তি ইসলামী ব্যাংক ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে ঈশ্বরদীতে মানববন্ধন ঈশ্বরদীতে ছাগলের সজনে পাতা খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত-১ ঈশ্বরদীতে ৪ বছরের শিশুকে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগে প্রতিবেশী বৃদ্ধ গ্রেপ্তার রামিসা হত্যা মামলার চার্জশিট আজ, শেষ পর্যায়ে তদন্ত ডিএনএ, ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্টে যা মিলল আদালতে মাদক দুই আসামির কারাদণ্ড

# ডিডিপি সাহিত্য # জাতির বিবেক নয়তো সোজা-এস এম রাজা

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫

জাতির বিবেক নয়তো সোজা
——–এস এম রাজা
জাতির বিবেক নাম করেছে ধারন
টাকায় কিনেছে লাইসেন্স
বিবেক বলতে কি বোঝায় সেটা
বোঝার নাই এক চিলতে সেন্স।
ফুটপাতে জনম জাতপাত নাই
শিখেছে শুধু চাটাচাটি
ছোট নেতা বড়ো নেতার
নামে করে হাটাহাটি।
লম্প ঝম্প ব্যাঙের মতো
ভাবটা যেন সে বিশাল
হুমকি ধামকি দেয় সবাইকে
বিশ্রী তার বোলচাল।
চাটার চাটা মহা চাটা
চামচামি- ই তার স্বভাব
দিন হাজিরা হলেই খুশি
ভাব দেখাই নাই অভাব।
পথে ঘাটে যেথায় সেথায়
বিবেকের দেয় দোহাই
আসলে সে যোগ্যতাহীন
দোহাই দিয়েই খায়।
জাতির বিবেক নয়তো সোজা
চাইলেই হওয়া যায়?
শুদ্ধ আত্মা জাগ্রত বিবেক
সত্য আপোষহীন হতে হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!