রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
সর্বশেষ ::
পিবিআই’র পুলিশ সুপার জনাব রুহুল কবির খান চুয়াডাঙ্গার পুলিশ সুপার ঈশ্বরদী প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত, আহবায়ক কমিটি গঠিত।। বিভিন্ন মহলের অভিনন্দন  বদলী হলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার বেগম খালেদা জিয়াসহ ২০ জন পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ঈশ্বরদীতে ৬ মাদকসেবী ও ব্যবসায়ী গ্রেফতার, ৫শ গ্রাম গাঁজা উদ্ধার – কুষ্টিয়ায় অধ্যাপক ছুরিকাঘাতে নিহতঃ খুনির আত্মহত্যার চেষ্টা কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছুরিকাঘাতে অধ্যাপক নিহত ঈশ্বরদীতে ১০ ব্যাবসায়ীর ৩৬ হাজার টাকা জরিমানা ঈশ্বরদীতে ২ মাদকসেবীসহ ১০ আসামি গ্রেফতার ঈশ্বরদীতে অপ্রত্যাশিত ঘটনা, এক মাদকসেবীর মাদকসেবন না করার জন্য মাইকে প্রচার

ট্রেন থেকে পড়ে মৃত্যু

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩

ট্রেনের দরজায় ঝুলে ভিডিও ধারণ, খুঁটিতে ধাক্কা লেগে কিশোর নিহত
———–
স্টাফ রিপোর্টার।।
ঈশ্বরদীতে ট্রেনের দরজায় ঝুলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ভিডিও ধারণের সময় রেললাইনের সিগন্যালের খুঁটিতে আঘাত লেগে ইমজামাম হোসেন (১৭) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

আজ ১ আগস্ট’২৩ বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পাকশী রেলওয়ে স্টেশনের ৫০০ মিটার অদূরে এ ঘটনা ঘটে।

নিহত ইমজামাম হোসেন চুয়াডাঙ্গার দামুরহুদা উপজেলার কতুবপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে। সে চলতি বছরের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইমজামাম পরিবারের সদস্যদের সঙ্গে যশোরের বেনাপোল থেকে ঢাকাগামী আন্তঃনগর বেনোপোল এক্সপ্রেস ট্রেনে ঢাকা যাচ্ছিল। ট্রেন পাকশী রেলওয়ে স্টেশন অতিক্রম করার পর ট্রেনের দরজায় ঝুলে সে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ভিডিও ধারণ করছিল। এসময় সিগন্যালের খুঁটিতে আঘাত লেগে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঈশ্বরদী রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) হারুনুজ্জামান রুমেল বলেন, মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে রেল থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!