শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
সর্বশেষ ::
ঈশ্বরদী কিন্ডারগার্টেন এসোসিয়েশন’র বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ আরএনপিপিকে কমিশনিং লাইসেন্স দিয়েছে বায়েরা ঈশ্বরদীতে ছাত্রশিবির-ছাত্রদল সংঘর্ষ: গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণে আহত-৭  ঈশ্বরদীতে সিএনজি ব্যবসায়ীর বিরুদ্ধে ৭ লক্ষ টাকা আত্মসাৎ-এর অভিযোগ  ঈশ্বরদীতে সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে ইনচার্জসহ ৫ পুলিশ আহত, একজনের অবস্থা আশংকাজনক নওগাঁয় একই পরিবারের ৪ জনকে জবাই করে হত্যা ইউটিউব কেড়ে নিলো ব্যাবসায়ীর প্রাণ ঈশ্বরদী প্রেসক্লাবের বিরুদ্ধে আবারও গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে অবৈধ দখলদারী কুচক্রীরা —–অভিযোগ প্রেসক্লাবের জীবন নগর থানা পরিদর্শন করলেন এসপি রুহুল কবির খান আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে জেলা পুলিশ বদ্ধপরিকর –পুলিশ সুপার রুহুল কবির খান

জামালপুরে পুলিশ ভ্যানে ট্রেনের ধাক্কা, পুলিশ সদস্য নিহত

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩

জামালপুরে পুলিশভ্যানে ট্রেনের ধাক্কা, কনস্টেবল নিহত

জামালপুর জেলা সংবাদ দাতা।।

জামালপুরে রেলক্রসিংয়ে উঠে আসা পুলিশভ্যানে ঢাকাগামী কমিউটার ট্রেনের ধাক্কায় এক কনস্টেবলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরিফুল ইসলাম নামের অপর এক পুলিশ সদস্য। আশঙ্কাজনক অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার (৩ ডিসেম্বর) সকাল ৫টার দিকে জামালপুর শহরের শেখেরভিটা রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত আহসানুল হক (৩২) জামালপুর সদর থানায় পুলিশ কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তার বাড়ি নেত্রকোনা জেলার কমলাকান্দা উপজেলার রাজনগর গ্রামে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাব্বত কবির বলেন, দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী কমিউটার ট্রেন জামালপুর শহরের শেখেরভিটা রেলক্রসিংয়ে পুলিশভ্যানে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এক পুলিশ কনস্টেবল নিহত ও একজন আহত হন।

তিনি আরও বলেন, শেখেরভিটা রেলক্রসিংয়ে গেট ব্যারিয়ার নামানো না থাকায় এ দুর্ঘটনা হয়েছে। ওই গেটের দায়িত্বরত গেটম্যান আব্দুল হামিদ পলাতক রয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!