শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ ::
পিবিআই’র পুলিশ সুপার জনাব রুহুল কবির খান চুয়াডাঙ্গার পুলিশ সুপার ঈশ্বরদী প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত, আহবায়ক কমিটি গঠিত।। বিভিন্ন মহলের অভিনন্দন  বদলী হলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার বেগম খালেদা জিয়াসহ ২০ জন পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ঈশ্বরদীতে ৬ মাদকসেবী ও ব্যবসায়ী গ্রেফতার, ৫শ গ্রাম গাঁজা উদ্ধার – কুষ্টিয়ায় অধ্যাপক ছুরিকাঘাতে নিহতঃ খুনির আত্মহত্যার চেষ্টা কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছুরিকাঘাতে অধ্যাপক নিহত ঈশ্বরদীতে ১০ ব্যাবসায়ীর ৩৬ হাজার টাকা জরিমানা ঈশ্বরদীতে ২ মাদকসেবীসহ ১০ আসামি গ্রেফতার ঈশ্বরদীতে অপ্রত্যাশিত ঘটনা, এক মাদকসেবীর মাদকসেবন না করার জন্য মাইকে প্রচার

জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা: ১২ ফেব্রুয়ারি নির্বাচন ও গণভোট

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা: ১২ ফেব্রুয়ারি নির্বাচন ও গণভোট

স্টাফ রিপোর্টার।।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল আজ বৃহস্পতিবার ১১ ডিসেম্বর২৫ ঘোষণা  করা হয়েছে। সন্ধা ৬টায় জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

সিইসির ভাষণটি বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও বেসরকারি চ্যানেলগুলোতে প্রচার করা হয়।

সিইসি তার ভাষণে তফসিলের ঘোষণা দিয়ে জানান, গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী বছরের ১২ ফেব্রুয়ারি। ওইদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট হবে সাদা-কালো। আর গণভোটের ব্যালটের রং হবে গোলাপি।

তিনি জানান, নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ তারিখ ২৯ ডিসেম্বর, যাচাই-বাছাই ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি, আপিলের তারিখ ১১ জানুয়ারি পর্যন্ত, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি, প্রতিক বরাদ্ধ ২১ জানুয়ারি, প্রচারণা ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারী পর্যন্ত।

এর আগে গতকাল বুধবার আনুষ্ঠানিকতা হিসেবে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন সিইসি ও চার নির্বাচন কমিশনার। নির্বাচনের প্রস্তুতির অগ্রগতি রাষ্ট্রপতিকে অবহিত করেন তারা। সুষ্ঠু ও অর্থবহ নির্বাচন আয়োজনে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন রাষ্ট্রপতি। ইসির নির্ভরযোগ্য সূত্রে এসব তথ্য জানা গেছে।

বৈঠক শেষে নির্বাচন কমিশনে ফিরে ইসি সচিব সাংবাদিকদের জানান, রাষ্ট্রপতিকে ভোটার তালিকা, রাজনৈতিক দল নিবন্ধন, সংসদ নির্বাচন ও গণভোট আয়োজন, ব্যালট পেপার তৈরি, রঙ নির্ধারণ, ব্যালট পেপার ভোটারকে দেওয়ার উপায়, মক ভোটিং এবং ভোট গণনার পদ্ধতিসহ সার্বিক প্রস্তুতির বিষয়ে জানানো হয়। এসব শুনে তিনি সন্তোষ প্রকাশ করেন।

এদিকে বাগেরহাটের সংসদীয় আসন চারটি থেকে কমিয়ে তিনটি করে নির্বাচন কমিশন যে গেজেট জারি করেছিল, তা ‘অবৈধ’ ঘোষণা করে গতকাল রায় দিয়েছে আপিল বিভাগ। কমিশন আদালতের রায় বাস্তবায়ন করে বিন্যাস করা সীমানা আগের, অর্থাৎ দ্বাদশ সংসদীয় আসনের মতো পুনর্বহাল করেছে। গতকাল রাতেই কমিশন অনুমোদন দিয়ে ৩০০ সংসদীয় আসনের গেজেট পুনরায় জারি করেছে। ফলে আগের মতো বাগেরহাটের আসন চারটি এবং গাজীপুরের আসন পাঁচটি বহাল থাকল।

উল্লেখ্য, নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবার দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন ও নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩৪ জন। চলতি বছরের ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ হয়েছে তাদের নিয়েই চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত করেছে নির্বাচন আয়োজনকারী সংস্থাটি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!