রবিবার, ১২ জুলাই ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ ::
পাবনায় এবিএস ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত ভেড়ামারায় ব্যাবসায়ীকে কুপিয়ে জখম, ১ লাখ ৩০ হাজার টাকা ছিনতাই লালপুরে পিতার বিরুদ্ধে ১২ বছরের কন্যাকে ধর্ষণের অভিযোগ ঈশ্বরদীতে বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক মেয়র মকলেছুর রহমান বাবলুর মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত পাবনায় ডিবির অভিযানে নগদ টাকা ও সরঞ্জামসহ ৭ জুয়ারু গ্রেফতার চাটমোহরে ভ্যান চালককে গলা কেটে হত্যা ঈশ্বরদীতে ট্রেনের ছাদে উদ্ধারকৃত শিশুর মৃতদেহ স্বজনরা নিয়ে গেছে বগুড়ায় চুয়াডাঙ্গা সদর থানায়  চৌকিদারি প্যারেড গ্রহণ করলেন পুলিশ  সুপার রুহুল কবির খান  ঈশ্বরদী থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৬ জন গ্রেফতার ঈশ্বরদীতে র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিভিন্ন পণ্যসহ ৪জন গ্রেফতার

জাকারিয়া_ফাউন্ডেশনের_উদ্যোগে_দিনব্যাপী_ফ্রি_মেডিকেল_ক্যাম্প_অনুষ্ঠিত

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

জাকারিয়া_ফাউন্ডেশনের_উদ্যোগে_দিনব্যাপী_ফ্রি_মেডিকেল_ক্যাম্প_অনুষ্ঠিত

মোঃ খায়রুল বাশার (মিঠু)
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে জাকারিয়া ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টায় উপজেলার জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়।

‎ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন জাকারিয়া ফাউন্ডেশনের সভাপতি গোলাম কবির। এ সময় তিনি বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় বিনামূল্যে চিকিৎসা সেবা পৌঁছে দিতেই তাদের এই উদ্যোগ।

‎ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এনামুল হকের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের উপদেষ্টা রেজাউল করিম (রেজা), কোষাধক্ষ্য আব্দুল আজিজ (মাস্টার) প্রচার সম্পাদক খায়রুল বাশার মিঠু, মনিরুল ইসলাম (মনি),সদস‍্য সামাদ মালিথা, আশরাফুল ইসলাম, মিনহাজ মল্লিক, ঈসরাইল সরদার, মিজানুর রহমান, মাহমুদুল হাসান সুবেল, আপেল মাহমুদ, কাউসার কবির (মৃদুল), গোলাম সাইফুল্লাহ (রানা) সহ ফাউন্ডেশনের অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

‎দিনব্যাপী এ ফ্রি মেডিকেল ক্যাম্পে মোট ৮ জন বিশেষজ্ঞ চিকিৎসক ও ৮জন পল্লী চিকিৎসকদের সমন্বয়ে বিভিন্ন রোগে আক্রান্ত কয়েক শত রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন। সেই সাথে প্রায় তিন শতাধিক নারী-পুরুষদের রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা করানো হয় ।

‎আয়োজকরা জানান, মানবিক দায়িত্ববোধ থেকে জাকারিয়া ফাউন্ডেশন নিয়মিত সামাজিক ও স্বাস্থ্যসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও ঈশ্বরদীসহ আশপাশের বিভিন্ন এলাকায় এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

‎ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিতে আসা রোগীরা এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য জাকারিয়া ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!