রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:২২ অপরাহ্ন
সর্বশেষ ::
পিবিআই’র পুলিশ সুপার জনাব রুহুল কবির খান চুয়াডাঙ্গার পুলিশ সুপার ঈশ্বরদী প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত, আহবায়ক কমিটি গঠিত।। বিভিন্ন মহলের অভিনন্দন  বদলী হলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার বেগম খালেদা জিয়াসহ ২০ জন পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ঈশ্বরদীতে ৬ মাদকসেবী ও ব্যবসায়ী গ্রেফতার, ৫শ গ্রাম গাঁজা উদ্ধার – কুষ্টিয়ায় অধ্যাপক ছুরিকাঘাতে নিহতঃ খুনির আত্মহত্যার চেষ্টা কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছুরিকাঘাতে অধ্যাপক নিহত ঈশ্বরদীতে ১০ ব্যাবসায়ীর ৩৬ হাজার টাকা জরিমানা ঈশ্বরদীতে ২ মাদকসেবীসহ ১০ আসামি গ্রেফতার ঈশ্বরদীতে অপ্রত্যাশিত ঘটনা, এক মাদকসেবীর মাদকসেবন না করার জন্য মাইকে প্রচার

জয়নগর দারুল উলুম মাদ্রাসায় চুরি

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩

মাদরাসার দেড় লাখ টাকা চুরি, দানবাক্সও ভাঙা

পাবনার ঈশ্বরদীতে মাদরাসার অফিস কক্ষের তালা ভেঙে আলমারিতে রাখা এক লাখ ৫৫ হাজার টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা।

বুধবার (২১ জুন) দিনগত মধ্যরাতে উপজেলার জয়নগর পশ্চিমপাড়া দারুল উলুম মাদরাসায় এ চুরির ঘটনা ঘটে।

জয়নগর মাদরাসার অধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান জানান, মাদরাসার অফিস কক্ষের দরজার তালা ভেঙে আলমারিতে রাখা এক লাখ ৫৫ হাজার টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা। মসজিদের দানবাক্স ভেঙেও টাকা নিয়ে গেছে তারা।

তিনি আরও বলেন, ‘মাদরাসার সিসি ক্যামেরায় দেখা গেছে, একজন চোর অফিস কক্ষের তালা ভাঙছে। সে হাফপ্যান্ট পরিহিত ও মুখে মাস্ক ছিল। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছি।’

ঈশ্বরদী থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) নাসির উদ্দিন বলেন, মাদরাসায় চুরির ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। এ বিষয়ে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!