সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ ::
সকাল প্রি-ক্যাডেট স্কুল থেকে ৩ জন মেধাবী শিক্ষার্থীর বৃত্তি লাভ পাবনায় এবিএস ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত ভেড়ামারায় ব্যাবসায়ীকে কুপিয়ে জখম, ১ লাখ ৩০ হাজার টাকা ছিনতাই লালপুরে পিতার বিরুদ্ধে ১২ বছরের কন্যাকে ধর্ষণের অভিযোগ ঈশ্বরদীতে বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক মেয়র মকলেছুর রহমান বাবলুর মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত পাবনায় ডিবির অভিযানে নগদ টাকা ও সরঞ্জামসহ ৭ জুয়ারু গ্রেফতার চাটমোহরে ভ্যান চালককে গলা কেটে হত্যা ঈশ্বরদীতে ট্রেনের ছাদে উদ্ধারকৃত শিশুর মৃতদেহ স্বজনরা নিয়ে গেছে বগুড়ায় চুয়াডাঙ্গা সদর থানায়  চৌকিদারি প্যারেড গ্রহণ করলেন পুলিশ  সুপার রুহুল কবির খান  ঈশ্বরদী থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৬ জন গ্রেফতার

চাঁদাবাজির অভিযোগে এটিএন বাংলার সাংবাদিক গ্রেপ্তার

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫

চাঁদাবাজির অভিযোগে এটিএন বাংলার সাংবাদিক গ্রেপ্তার
পাবনা সংবাদদাতা।।
এক ব্যবসায়ীকে সংবাদ প্রকাশের হুমকি দিয়ে চাঁদাবাজির অভিযোগে এটিএন বাংলার পাবনা প্রতিনিধি মোবারক বিশ্বাসকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এর আগেও তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ৫টি মামলা রয়েছে।

শুক্রবার (১৪ মার্চ) দুপুরে পাবনা পৌর এলাকার রাধানগর ময়দান পাড়ার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মোবারক বিশ্বাস ময়দান পাড়ার মৃত আব্দুস সামাদ বিশ্বাসের ছেলে এবং এটিএন বাংলা ও দৈনিক খবরপত্রের পাবনা প্রতিনিধি। তার বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক, প্রতারণা ও মারধরসহ নানা অভিযোগে ৫টি মামলা রয়েছে। এনিয়ে ৬টি মামলার আসামি হলেন তিনি।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২২ ফেব্রুয়ারি পাবনার কোমরপুরের তামান্ন এন্টারপ্রাইজের মালিক তোফাজুল বিশ্বাসকে সংবাদ প্রকাশের হুমকি দিয়ে বিপুল অংকের টাকা দাবি করেন। দিতে অস্বীকার করলে অস্ত্র দেখিয়ে হত্যার হুমকিও দেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, তার বিরুদ্ধে আমরা একটি চাঁদাবাজির অভিযোগ পেয়েছি। সেই অভিযোগে তার নিজ বাসা থেকে দুপুরে গ্রেপ্তার করা হয়েছে।

পাবনায় কর্মরত একাধিক সাংবাদিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, চরম উশৃঙ্খল ও বিতর্কিত হওয়ায় পাবনার মূলধারার সকল সাংবাদিকদের সঙ্গে তারা কোনো সম্পর্ক নেই। আপন ভাইকে বাসা থেকে বের করে জমি দখল, বন্ধুর ব্যবস্থা প্রতিষ্ঠানে হামলা করে দখল, মাদক ব্যবসা এমন কিছু নেই যে তার বিরুদ্ধে অভিযোগ নেই। বৈষম্য ছাত্র আন্দোলনে বিরোধিতার কারণে ৫ আগস্টে তাকে গণপিটুনি দেয় ছাত্র-জনতা। আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের সঙ্গে যোগসাজসে এসব অপকর্ম করেছিলেন তিনি। কিন্তু পটপরিবর্তনে বিএনপিপন্থি পরিচয়ে দিয়ে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছিলেন মোবারক। যা নিয়ে মূলধারা সাংবাদিকরা বিব্রত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!