সোমবার, ২৫ মে ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
সর্বশেষ ::
বিনম্র শ্রদ্ধা জানাই গুরুজী তোমায় —-কবি এস এম রাজা সাহাপুরে লিচু বাগান দখল নিয়ে বিএনপি ও আ’লীগ নেতার মধ্যে অস্ত্রের মহড়া, চরম আতঙ্কে এলাকাবাসী সচ্ছতা যোগ্যতা ও মেধাই বাংলাদেশ পুলিশের নিয়োগের মূল ভিত্তি ইসলামী ব্যাংক ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে ঈশ্বরদীতে মানববন্ধন ঈশ্বরদীতে ছাগলের সজনে পাতা খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত-১ ঈশ্বরদীতে ৪ বছরের শিশুকে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগে প্রতিবেশী বৃদ্ধ গ্রেপ্তার রামিসা হত্যা মামলার চার্জশিট আজ, শেষ পর্যায়ে তদন্ত ডিএনএ, ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্টে যা মিলল আদালতে মাদক দুই আসামির কারাদণ্ড ঈশ্বরদীতে ৪০ ক্যান বিয়ারসহ ১ জন গ্রেফতার  ভাঙ্গুড়ায় জামায়াত নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা, থানা ঘিরে এমপির বিক্ষোভ

গোপালপুরে ব্যাংক থেকে তিন নারী চোর আটক

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ১১ আগস্ট, ২০২৫

গোপালপুরে ব্যাংক থেকে তিন নারী চোর আটক

লালপুর (নাটোর) সংবাদদাতা
নাটোরের লালপুরে অগ্রণী ব্যাংক এর গোপালপুর শাখায় ফাতেমা খাতুন নামের এক গ্রাহকের ব্যাগ থেকে টাকা চুরির অভিযোগে তিন নারী চোরকে আটক করেছে পুলিশ।
রবিবার দুপুরে ব্যাংকের সিসি টিভি ক্যামেরার ফুটেজ দেখে ওই তিন নারীকে সনাক্ত করা হয় এবং তাদের কাছ থেকে চুরি যাওয়া ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়।
আটককৃত নারীরা হলো, নাটোর সদর উপজেলার বাসিন্দা হাসি বেগম (২৫), আছিয়া বেগম (৪০) ও আলেয়া খাতুন (২৫)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, লালপুর কলেজ মোড় এলাকার ফাতেমা নামে এক গ্রাহক অগ্রণী ব্যাংকের গোপালপুর শাখায় ৩০ হাজার টাকা জমা দিতে যান। ভাউচার লেখার সময় ওই তিন নারীর একজন ফাতেমা খাতুনের ব্যাগ থেকে টাকা বের করে নেয়। অন্য দু’জন সহযোগীতা করে। টাকা জমা দিতে গিয়ে ব্যাগে টাকা না পেয়ে তিনি বিষয়টি ব্যাংকের ব্যবস্থাপককে জানান। সিসি ক্যামেরার ফুটেজ দেখে ওই তিন নারীকে সনাক্ত করে ব্যাংকের ব্যবস্থাপক জয়নুল আবেদিন। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে তাদের কাছ থেকে চুরির ৩০ হাজার উদ্ধার করে।
লালপুর থানার ওসি মমিনুজ্জামান সত্যতা নিশ্চিত করে বলেন, আটক তিন নারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!