শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
সর্বশেষ ::
পিবিআই’র পুলিশ সুপার জনাব রুহুল কবির খান চুয়াডাঙ্গার পুলিশ সুপার ঈশ্বরদী প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত, আহবায়ক কমিটি গঠিত।। বিভিন্ন মহলের অভিনন্দন  বদলী হলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার বেগম খালেদা জিয়াসহ ২০ জন পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ঈশ্বরদীতে ৬ মাদকসেবী ও ব্যবসায়ী গ্রেফতার, ৫শ গ্রাম গাঁজা উদ্ধার – কুষ্টিয়ায় অধ্যাপক ছুরিকাঘাতে নিহতঃ খুনির আত্মহত্যার চেষ্টা কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছুরিকাঘাতে অধ্যাপক নিহত ঈশ্বরদীতে ১০ ব্যাবসায়ীর ৩৬ হাজার টাকা জরিমানা ঈশ্বরদীতে ২ মাদকসেবীসহ ১০ আসামি গ্রেফতার ঈশ্বরদীতে অপ্রত্যাশিত ঘটনা, এক মাদকসেবীর মাদকসেবন না করার জন্য মাইকে প্রচার

গলায় বাঁশ ঢুকে স্কুল ছাত্রের মৃত্যু

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বুধবার, ১২ অক্টোবর, ২০২২

ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা |

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে গলায় বাঁশ ঢুকে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ওই দূর্ঘটনাটি ঘটে।

জানা যায়, উপজেলার রাজিবপুর ইউনিয়নে ভাটিচর নওপাড়া গ্রামের মোঃ আক্তারুজ্জামান শরাফতের ৮ম শ্রেণি পড়ুয়া একমাত্র ছেলে সিয়াম (১৪) নিজ বাড়ি হতে মোটরসাইকেল যোগে উচাখিলা স্কুল এন্ড কলেজে যাওয়ার জন্য রওয়ানা দেয়। পথিমধ্যে লাটিয়ামারি বাজারে একটি বাঁশ ভর্তি টমটম থেকে বাঁশ ফেলানোর সময় সেই বাঁশের শেষের অংশ গলায় ঢুকে গিয়ে গুরুতর আহত হয় সিয়াম। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ পীরজাদা শেখ মোহাম্মদ মোস্তাছিনুর রহমান বলেন, দূর্ঘটনার বিষয়টি শুনেছি। তবে এবিষয়ে এখনো লিখিত কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!