রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ ::
পাবনায় এবিএস ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত ভেড়ামারায় ব্যাবসায়ীকে কুপিয়ে জখম, ১ লাখ ৩০ হাজার টাকা ছিনতাই লালপুরে পিতার বিরুদ্ধে ১২ বছরের কন্যাকে ধর্ষণের অভিযোগ ঈশ্বরদীতে বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক মেয়র মকলেছুর রহমান বাবলুর মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত পাবনায় ডিবির অভিযানে নগদ টাকা ও সরঞ্জামসহ ৭ জুয়ারু গ্রেফতার চাটমোহরে ভ্যান চালককে গলা কেটে হত্যা ঈশ্বরদীতে ট্রেনের ছাদে উদ্ধারকৃত শিশুর মৃতদেহ স্বজনরা নিয়ে গেছে বগুড়ায় চুয়াডাঙ্গা সদর থানায়  চৌকিদারি প্যারেড গ্রহণ করলেন পুলিশ  সুপার রুহুল কবির খান  ঈশ্বরদী থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৬ জন গ্রেফতার ঈশ্বরদীতে র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিভিন্ন পণ্যসহ ৪জন গ্রেফতার

কৈকুন্ডা দরবার শরীফে তিনদিন ব্যাপী বাৎসরিক ওরশ মোবারক অনুষ্ঠিত

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বুধবার, ১ এপ্রিল, ২০২৬

কৈকুন্ডা দরবার শরীফে তিনদিন ব্যাপী বাৎসরিক ওরশ মোবারক অনুষ্ঠিত
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। বর্নাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ঈশ্বরদীর কৈকুন্ডা চিশতিয়া কাদরিয়া দরবার শরীফের তিনদিন ব্যাপী ২৬ তম বাৎসরিক ওরশ মোবারক।

গত ২৯ মার্চ’২৬ রাতে আনুষ্ঠানিক ভাবে এই ওরশ মোবারক এর অনুষ্ঠানমালার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি, জংশন ডিডিপি ও গুরুআশ্রমের চেয়ারম্যান, দরবার ও মাজার সংরক্ষণ কমিটির প্রধান উপদেষ্টা, সিনিয়র সাংবাদিক কবি কলামিস্ট গীতিকার সুরকার সমাজ সেবক সংগঠক ও শিল্পী সূফী সাধক গুরুজী এস এম রাজা।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক ও বিএনপি নেতা সিদ্দিকুর রহমান মিলন, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম প্রামানিক, দরবার ও মাজার সংরক্ষণ কমিটির সদস্য সচিব আইনুল হক হরিন মেম্বার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আশরাফ আলী চান্নু, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক নাসিম আলী প্রামাণিক, সমাজ সেবক ও কন্ঠশিল্পী সুউজ্জ্বল, সমাজ সেবক উজ্জ্বল হোসেন, ওহিদুল ইসলাম, স্বপন আলী, শাহজাহান প্রামাণিক, মুক্তার হোসেন।

স্বাগত ও ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য দেন দরবারের গদিনশীন খাজা পাগল রিপন ভান্ডারী আল চিশতি। সভাপতিত্ব করেন দরবার পরিচালনা কমিটির সভাপতি সাবেক ইউপি সদস্য দুলাল প্রামাণিক। সঞ্চালনায় ছিলেন আকাতুল্লাহ মনি দরবার শরীফের প্রধান খাদেম বাউল শিল্পী ডাঃ আব্দুর রহমান ইউনুস ফকির।

তিনদিন ব্যাপী এই ওরশে মিলাদ মাহফিল, বিশেষ মোনাজাত এবং তবারক বিতরণ ছাড়াও ভক্তি সংগীতের আয়োজন করা হয়। এ’অনুষ্ঠানে যেসকল শিল্পী ভক্তি সংগীত পরিবেশন করেন তারা হলেন গুরুজী এস এম রাজা, ডাঃ ইউনুস, আক্কাস বাউল, রোজি খ্যাপা, প্রার্থনা ভান্ডারী, মুকুল হোসেন, শম্পা বাউল, ফিরোজা, নারগিস, বর্ষা, লাবনি, শারমিন, রানি ভান্ডারী, রিতু ভান্ডারী, জলি ভান্ডারী, পলি ভান্ডারী প্রমুখ।

তিনদিনব্যাপী অনুষ্ঠিত এই ওরশ মোবারকের অনুষ্ঠানে দেশ বিদেশের অসংখ্য সাধুগুরু, আশেকান, জাকেরান, তরিকান, ভক্তসুধি ও দর্শকমন্ডলী উপস্থিত থেকে পুরো অনুষ্ঠানটি প্রাণবন্ত করে তোলে।

উল্লেখ্য, আতায়ে রাসূল হিন্দের ওলি গারিবে নেওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরী সানজারী (রঃ) ও খাজা পাগল ওয়ায়েচ করোনি (রঃ) এর স্মরণে প্রতি বছর এই ওরশ মোবারকের আয়োজন করা হয়।
প্রেরকঃ এস এম রাজা
ঈশ্বরদী, পাবনা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!