বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ ::
পিবিআই’র পুলিশ সুপার জনাব রুহুল কবির খান চুয়াডাঙ্গার পুলিশ সুপার ঈশ্বরদী প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত, আহবায়ক কমিটি গঠিত।। বিভিন্ন মহলের অভিনন্দন  বদলী হলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার বেগম খালেদা জিয়াসহ ২০ জন পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ঈশ্বরদীতে ৬ মাদকসেবী ও ব্যবসায়ী গ্রেফতার, ৫শ গ্রাম গাঁজা উদ্ধার – কুষ্টিয়ায় অধ্যাপক ছুরিকাঘাতে নিহতঃ খুনির আত্মহত্যার চেষ্টা কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছুরিকাঘাতে অধ্যাপক নিহত ঈশ্বরদীতে ১০ ব্যাবসায়ীর ৩৬ হাজার টাকা জরিমানা ঈশ্বরদীতে ২ মাদকসেবীসহ ১০ আসামি গ্রেফতার ঈশ্বরদীতে অপ্রত্যাশিত ঘটনা, এক মাদকসেবীর মাদকসেবন না করার জন্য মাইকে প্রচার

করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় পুলিশকে ফুল হাতা শার্ট পরার নির্দেশ

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১

ঢাকা অফিস।।

করোনাভাইরাসের সংক্রমণ কমতে থাকায় প্রায় দেড় বছর পর গত ১৬ মার্চ গরমে হাফহাতা শার্ট পরার সুযোগ পেয়েছিলেন পুলিশ সদস্যরা। তবে করোনার প্রাদুর্ভাব আবারও বেড়ে যাওয়ায় তাদের ফুলহাতা শার্ট পরার নির্দেশ দেয়া হয়েছে। গতকাল পুলিশ সদর দফতর সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে গত রোববার পুলিশ সদর দফতরের অতিরিক্ত ডিআইজি (লজিস্টিক শাখা) মো. আতাউল কিবরিয়া স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশ দেয়া হয়।

আদেশে বলা হয়, করোনাভাইরাসের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে জেলা/ইউনিট প্রধানরা পুলিশ সদস্যদের সুরক্ষিত অবস্থায় দায়িত্ব পালনের সুবিধার্থে পোশাক পরিবর্তনের নির্দেশ দিতে পারেন। এক্ষেত্রে তারা নিজ নিজ এলাকার আবহাওয়া বিবেচনা করে পুলিশ সদর দফতরকে জানিয়ে ফুলহাতা শার্ট পরার নির্দেশ জারি করতে পারবেন। চলতি বছরের ১৫ নভেম্বরের আগে হাফহাতা শার্ট পরিধানের নির্দেশনা জারি করলে পুলিশ সদর দফতরকে অবহিত করতে হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!