বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
সর্বশেষ ::
পিবিআই’র পুলিশ সুপার জনাব রুহুল কবির খান চুয়াডাঙ্গার পুলিশ সুপার ঈশ্বরদী প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত, আহবায়ক কমিটি গঠিত।। বিভিন্ন মহলের অভিনন্দন  বদলী হলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার বেগম খালেদা জিয়াসহ ২০ জন পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ঈশ্বরদীতে ৬ মাদকসেবী ও ব্যবসায়ী গ্রেফতার, ৫শ গ্রাম গাঁজা উদ্ধার – কুষ্টিয়ায় অধ্যাপক ছুরিকাঘাতে নিহতঃ খুনির আত্মহত্যার চেষ্টা কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছুরিকাঘাতে অধ্যাপক নিহত ঈশ্বরদীতে ১০ ব্যাবসায়ীর ৩৬ হাজার টাকা জরিমানা ঈশ্বরদীতে ২ মাদকসেবীসহ ১০ আসামি গ্রেফতার ঈশ্বরদীতে অপ্রত্যাশিত ঘটনা, এক মাদকসেবীর মাদকসেবন না করার জন্য মাইকে প্রচার

করোনা চিকিৎসা ব্যাবস্হা ভেঙে পড়েছে কুষ্টিয়া হাসপাতালে, ১২ ঘন্টায় ৭ জনের মৃত্যু

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ১৯ জুন, ২০২১

কুষ্টিয়া জেলা সংবাদদাতা।।

 

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভেঙ্গে পড়েছে করোনা চিকিৎসা ব্যবস্থা। রোস্টার অনুযায়ী সিনিয়র চিকিৎসকরা করোনা রোগীদের চিকিৎসা প্রদান না করায় গত ১২ ঘন্টায় ৭জনসহ ২৪ ঘন্টায় মোট ৮জন করোনা রোগীর মৃত্যু হয়েছে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে গত দেড় বছর ধরে ডাঃ মুসা কবীর ,ডঃ তাপস কুমার সরকার ও ডাক্তার নাসিমুল বারী বাপ্পির নেতৃত্বে তরুণ চিকিৎসকদের যে টিম ছিল তা ভেঙ্গে বর্তমান হাসপাতাল তত্ত্বাবধায়ক ডাক্তার আব্দুল মোমেন নতুন রোস্টার তৈরি করেছেন। এখানে সিনিয়র চিকিৎসকদের গুরুত্ব দেয়া হয়েছে। ডাক্তার মুসা কবীর ১৫ দিন পর করোনা ওয়ার্ডে যেতে পারবেন। ডঃ তাপস কুমার সরকার ও ডাক্তার নাসিমুল বারী বাপ্পির নাম নেই এই নতুন তালিকায়। নতুন তালিকার প্রধান ডাঃ সালেক মাসুদ নিজেই কখনো করোনা ওয়ার্ডে জাননা। সিনিয়র চিকিৎসকগণ ঘরে বসে নার্সের মুখে শুনে অন্ধকারে ঢিল মারার মত প্রেসক্রিপশন করছেন। রোগীর বাস্তব অবস্থা পর্যবেক্ষণ না করে অন্ধকারে ঢিল ছোড়ার মতো এ চিকিৎসা কাজে আসছে না করোনা রোগীদের। রোগীর বাস্তব অবস্থা পর্যবেক্ষণ না করায় এই রোগী রেফার করতে হবে নাকি এখানেই চিকিৎসা হবে এবং সেই চিe কিৎসা কিভাবে হবে তা সরেজমিনে না গেলে বুঝা যাবে না। এদিকে কুষ্টিয়ায় ধেয়ে আসছে করোনা। সীমান্ত এলাকা দৌলতপুরে টেস্ট করলেই মিলছে করোনা। কুষ্টিয়া শহরেও একই অবস্থা। যত বেশি টেস্ট করা যাচ্ছে ততবেশি করোনা পজিটিভ রোগী বেরিয়ে আসছে। টেস্ট না করার কারণে অনেক করোনা রোগী সাধারণ মানুষের মাঝে স্বাভাবিক চলাফেরা করে সংক্রমণ ছড়াচ্ছে। যে কারণে কুষ্টিয়ায় হঠাৎ করে করোনা প্রভাব ভয়াবহ রূপ নিয়েছে। গত ১২ ঘন্টায় ৭ জন এবং ২৪ ঘন্টায় ৮ জন করোনা রোগীর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

কুষ্টিয়া পৌরসভায় পুনরায় ৭ দিনের বিশেষ লকডাউন জারি করেছে জেলা প্রসাশন। তবুও প্রসাশনের চোখকে ফাকি দিয়ে যান চলাচল ও দোকান থেকে মালামাল বিক্রি চলছে বলে একাধিক অভিযোগে জানা যায়। প্রসাশনকে আরো কঠোর হওয়ার দাবি জানিয়েছে কুষ্টিয়ার সুধী মহল।

 

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!