শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ ::
পিবিআই’র পুলিশ সুপার জনাব রুহুল কবির খান চুয়াডাঙ্গার পুলিশ সুপার ঈশ্বরদী প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত, আহবায়ক কমিটি গঠিত।। বিভিন্ন মহলের অভিনন্দন  বদলী হলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার বেগম খালেদা জিয়াসহ ২০ জন পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ঈশ্বরদীতে ৬ মাদকসেবী ও ব্যবসায়ী গ্রেফতার, ৫শ গ্রাম গাঁজা উদ্ধার – কুষ্টিয়ায় অধ্যাপক ছুরিকাঘাতে নিহতঃ খুনির আত্মহত্যার চেষ্টা কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছুরিকাঘাতে অধ্যাপক নিহত ঈশ্বরদীতে ১০ ব্যাবসায়ীর ৩৬ হাজার টাকা জরিমানা ঈশ্বরদীতে ২ মাদকসেবীসহ ১০ আসামি গ্রেফতার ঈশ্বরদীতে অপ্রত্যাশিত ঘটনা, এক মাদকসেবীর মাদকসেবন না করার জন্য মাইকে প্রচার

করোনা ও করোনা উপসর্গ নিয়ে ঈশ্বরদীর ৮ জনের মৃত্যু

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : শুক্রবার, ২৩ জুলাই, ২০২১

করোনা ও করোনা উপসর্গ নিয়ে মা ও ছেলেসহ ঈশ্বরদীর ৮ জনের মৃত্যু
————————————————————————–
এমএন সরদার।। করোনা ও করোনা উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় ঈশ্বরদীর ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে । এদের মধ্যে একই পরিবারের দুই জন মাত্র দুই ঘণ্টার ব্যবধানে মৃত্যুবরণ করে। তারা দুজন হলো মা এবং ছেলে। সকাল ছয়টার দিকে ঈশ্বরদী পৌর এলাকার গোরস্থান পাড়ার ফেকু মন্ডল এর ছেলে রঞ্জিত আলী রঞ্জু (৫৫) মৃত্যুবরণ করার দুই ঘণ্টা পরে তার মা অর্থাৎ ফেকুর স্ত্রী মছিরন বেওয়া (৭২) সকাল আটটায় মৃত্যুবরণ করে। এছাড়াও যারা মৃত্যুবরণ করেছে তারা হলো ঈশ্বরদী পৌর এলাকার আলীবর্দী রোডের বাবলু প্রামানিক এর স্ত্রী মন জুড়া বেগম (৫৫) ছলিমপুর ইউনিয়নের ভাড়ইমারী উত্তর পাড়া গ্রামের কাশেম সরদারের ছেলে নান্টু সরদার (৪৫) দাশুড়িয়া ইউনিয়নের দাশুড়িয়া বাজার এলাকার হামিদ মোল্লার ছেলে আলহাজ্ব কাদের মোল্লা (৬৫) দাশুড়িয়া ডিগ্রী পাড়ার আলহাজ্ব মোসলেম উদ্দিনের স্ত্রী পেয়ারা খাতুন (৭০)একই ইউনিয়নের দাদপুর গ্রামের রনি প্রামাণিকের ছেলে হারেজ প্রামাণিক (৭৫) এবং সাড়া ইউনিয়নের চানমারি এলাকার আব্দুল হকের ছেলে কবির হোসেন (৩৮)।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!