মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ ::
চুয়াডাঙ্গায় তিনদিন ব্যাপী নজরুল জন্মজয়ন্তী পালিত তুমি এসেছিলে ধরায়—কবি এস এম রাজা বিনম্র শ্রদ্ধা জানাই গুরুজী তোমায় —-কবি এস এম রাজা সাহাপুরে লিচু বাগান দখল নিয়ে বিএনপি ও আ’লীগ নেতার মধ্যে অস্ত্রের মহড়া, চরম আতঙ্কে এলাকাবাসী সচ্ছতা যোগ্যতা ও মেধাই বাংলাদেশ পুলিশের নিয়োগের মূল ভিত্তি ইসলামী ব্যাংক ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে ঈশ্বরদীতে মানববন্ধন ঈশ্বরদীতে ছাগলের সজনে পাতা খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত-১ ঈশ্বরদীতে ৪ বছরের শিশুকে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগে প্রতিবেশী বৃদ্ধ গ্রেপ্তার রামিসা হত্যা মামলার চার্জশিট আজ, শেষ পর্যায়ে তদন্ত ডিএনএ, ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্টে যা মিলল আদালতে মাদক দুই আসামির কারাদণ্ড

ওসি শহীদের প্রচেষ্টায় খুলনায় বাবা মা’র কাছে ফিরে গেল শিশু ওমর ফারুক

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বুধবার, ৫ মার্চ, ২০২৫

ওসি শহীদের প্রচেষ্টায় খুলনায় বাবা মা’র কাছে ফিরে গেল শিশু ওমর ফারুক
এম এন সরদার।। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম শহীদ এর আন্তরিক প্রচেষ্টা ও মানবিকতায় শেষ পর্যন্ত
সুদূর খুলনায় বাবা মা’র কাছে ফিরে গেল ১০ বছরের শিশু ওমর ফারুক।
আজ ৫ মার্চ’২৫ ওমর ফারুককে বাবা মা-র হাতে স্বশরীরে হস্তান্তর করেন ওসি শহীদুল ইসলাম শহীদ।
সম্প্রতি ওমর ফারুক বাবা মার ওপর রাগ করে বাড়ী থেকে ট্রেনে চড়ে ঈশ্বরদীতে চলে আসে। ঈশ্বরদী এসে বিভিন্ন এলাকায় অলিতে গলিতে এলোপাতাড়ি ঘুরাঘুরি করতে থাকে। বিষয়টি লক্ষ্য করে স্হানীয়রা ওমর ফারুককে থানায় সোপর্দ করে।
এরপর ওসি শহীদুল নিজ উদ্যোগে তরিৎ গতিতে ওমর ফারুকের বিস্তারিত তথ্য সংগ্রহ করে তার বাড়ীতে সংবাদ দেয় এবং দ্রুত অভিভাবকদের ঈশ্বরদী থানায় আসতে বলেন। সে মোতাবেক তারা ঈশ্বরদী থানায় এলে আজ ওমর ফারুককে পিতা মাতার হাতে তুলে দেয়া হয়। সন্তানকে ফিরে পেয়ে ফারুকের পিতা মাতা যেমন খুশি তেমনি স্বশরীরে হারানো শিশু সন্তানকে বাবা মার হাতে তুলে দিতে পেরে ওসি শহীদুল ইসলাম শহীদও ভীষণ খুশি। ওসি এই মানবিক কাজের জন্য সাংবাদিক ও সুধী মহলে তিনি ব্যাপক প্রশংসিত হয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!