মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ ::
চুয়াডাঙ্গায় তিনদিন ব্যাপী নজরুল জন্মজয়ন্তী পালিত তুমি এসেছিলে ধরায়—কবি এস এম রাজা বিনম্র শ্রদ্ধা জানাই গুরুজী তোমায় —-কবি এস এম রাজা সাহাপুরে লিচু বাগান দখল নিয়ে বিএনপি ও আ’লীগ নেতার মধ্যে অস্ত্রের মহড়া, চরম আতঙ্কে এলাকাবাসী সচ্ছতা যোগ্যতা ও মেধাই বাংলাদেশ পুলিশের নিয়োগের মূল ভিত্তি ইসলামী ব্যাংক ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে ঈশ্বরদীতে মানববন্ধন ঈশ্বরদীতে ছাগলের সজনে পাতা খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত-১ ঈশ্বরদীতে ৪ বছরের শিশুকে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগে প্রতিবেশী বৃদ্ধ গ্রেপ্তার রামিসা হত্যা মামলার চার্জশিট আজ, শেষ পর্যায়ে তদন্ত ডিএনএ, ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্টে যা মিলল আদালতে মাদক দুই আসামির কারাদণ্ড

ঈশ্বরদী সরকারি কলেজে ছাত্র সংসদের কার্যক্রম নেই, তবুও নেয়া হয় ছাত্র সংসদ ফিস

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

ঈশ্বরদী সরকারি কলেজে ছাত্র সংসদের কার্যক্রম নেই, তবুও নেয়া হয় ছাত্র সংসদ ফিস
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্র সংসদ দীর্ঘ ২৯ বছর কোন কার্যক্রম নেই। তবুও শিক্ষার্থীদের কাছ থেকে নেয়া হয় ছাত্র সংসদ ফিস। ঈশ্বরদী সরকারি কলেজে শিক্ষার্থীদের সংখ্যা সাত হাজারের ঊর্ধ্বে। প্রতিটি ছাত্রের কাছ থেকে ছাত্র সংসদ ফিস বাবদ নেয়া হয় ২৫ টাকা। ব্যাংক একাউন্টে ২১ লক্ষ্য ৬ হাজার ১৭৯ টাকা ৭৫ পয়সা রয়েছে।
শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে ছাত্র সংসদের কোন কার্যক্রম নেই। সারা বছর তালায় আবদ্ধ থাকে ছাত্র সংসদ। তবুও আমাদের কাছ থেকে নেয়া হয় ছাত্র সংসদ ফিস। কলেজ প্রশাসনের উদ্দেশ্যে বলেন, ছাত্র সংসদের যেহেতু কার্যক্রম নেই, তাহলে কেন নেয়া হয় ছাত্র সংসদ ফিস। আমরা শুনেছি অতীতে ছাত্র সংসদের ফিসের টাকায় কলেজে শরীর চর্চা, সংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া অনুষ্ঠান, নাটক ও বার্ষিক ম্যাগাজিন বের হতো। ছাত্র সংসদের ফিসের টাকায় কলেজের কি কাজ করা হয় সেটাও আমরা জানি না। ছাত্র সংসদের কার্যক্রম চালু করতে হবে। অন্যথায় ছাত্র সংসদ ফিস নেয়া বন্ধ রাখতে হবে, শিক্ষার্থীরা এই দাবি তোলেন।
ঈশ্বরদী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এস এম রবিউল ইসলাম বলেন, শিক্ষার্থীদের কাছ থেকে ছাত্র সংসদ ফিস বাবদ যে টাকা নেওয়া হয় তা ব্যাংকে গচ্ছিত আছে। ঈশ্বরদী সরকারি কলেজে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৭ হাজার। সরকার থেকে ছাত্র সংসদের নির্বাচন বন্ধ থাকলেও ছাত্র সংসদের ফিস বন্ধের কোন কাগজ আমাদের কলেজে আসেনি। তাই ছাত্র সংসদের কার্যক্রম বন্ধ থাকলেও আমরা ফিস আদায় করে ব্যাংকে গচ্ছিত রাখছি। আমি যোগদানের সময় ১৮ লক্ষ ৩৭ হাজার ৮ শত ১৮ টাকা ৭৫ পয়সা ব্যাংকে ছিল। শিক্ষার্থীদের কাছ থেকে নেয়া ছাত্র সংসদের ফিসের ২১ লক্ষ্য ৬ হাজার ১৭৯ টাকা ৭৫ পয়সা বর্তমানে ব্যাংক একাউন্টে জমা আছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!