শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
সর্বশেষ ::
পিবিআই’র পুলিশ সুপার জনাব রুহুল কবির খান চুয়াডাঙ্গার পুলিশ সুপার ঈশ্বরদী প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত, আহবায়ক কমিটি গঠিত।। বিভিন্ন মহলের অভিনন্দন  বদলী হলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার বেগম খালেদা জিয়াসহ ২০ জন পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ঈশ্বরদীতে ৬ মাদকসেবী ও ব্যবসায়ী গ্রেফতার, ৫শ গ্রাম গাঁজা উদ্ধার – কুষ্টিয়ায় অধ্যাপক ছুরিকাঘাতে নিহতঃ খুনির আত্মহত্যার চেষ্টা কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছুরিকাঘাতে অধ্যাপক নিহত ঈশ্বরদীতে ১০ ব্যাবসায়ীর ৩৬ হাজার টাকা জরিমানা ঈশ্বরদীতে ২ মাদকসেবীসহ ১০ আসামি গ্রেফতার ঈশ্বরদীতে অপ্রত্যাশিত ঘটনা, এক মাদকসেবীর মাদকসেবন না করার জন্য মাইকে প্রচার

ঈশ্বরদী রেলওয়ে স্টেশনে ৪ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪

ঈশ্বরদী রেলওয়ে স্টেশনে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
স্টাফ রিপোর্টার।। আজ ৪ মার্চ’২৪ মধ্যরাতে  গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশ স্টেশনের ৩ নম্বর প্লাটফর্ম থেকে ৪ কেজি গাঁজাসহ মোঃ টুটুল ইসলাম (৩৫) নামক এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। সে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামের মৃত লিটু লিটনের ছেলে।
থানাসূত্রে জানাগেছে, পাকশী রেলওয়ে জেলার পুলিশ সুপার মোঃ শাহাব উদ্দীনের নির্দেশে ঈশ্বরদী রেলওয়ে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান এর নেতৃত্বে এস আই আবু সাইদ, এএসআই সোহান কুমার সঙ্গীয় ফোর্সসহ  রাত ১. ২০ মিনিটের সময় চিত্রা এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে ৩ নম্বর প্লাটফর্মে তাকে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার করতে সক্ষম হয়।
এব্যাপারে ঈশ্বরদী রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!