সোমবার, ২৫ মে ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
সর্বশেষ ::
সচ্ছতা যোগ্যতা ও মেধাই বাংলাদেশ পুলিশের নিয়োগের মূল ভিত্তি ইসলামী ব্যাংক ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে ঈশ্বরদীতে মানববন্ধন ঈশ্বরদীতে ছাগলের সজনে পাতা খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত-১ ঈশ্বরদীতে ৪ বছরের শিশুকে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগে প্রতিবেশী বৃদ্ধ গ্রেপ্তার রামিসা হত্যা মামলার চার্জশিট আজ, শেষ পর্যায়ে তদন্ত ডিএনএ, ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্টে যা মিলল আদালতে মাদক দুই আসামির কারাদণ্ড ঈশ্বরদীতে ৪০ ক্যান বিয়ারসহ ১ জন গ্রেফতার  ভাঙ্গুড়ায় জামায়াত নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা, থানা ঘিরে এমপির বিক্ষোভ ঈশ্বরদী ইপিজেডে পূর্বঘোষণা ছাড়াই ১১২ শ্রমিক চাকরিচ্যুত পাবনা জেলার শ্রেষ্ট অফিসার ইনচার্জ মোঃ আশাদুর রহমান

ঈশ্বরদী রেলওয়ে জংশনে কোডিন ফসফেটযুক্ত ‘চকোপ্লাস’সহ যুবক গ্রেপ্তার,,,,,

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

ঈশ্বরদী রেলওয়ে জংশনে কোডিন ফসফেটযুক্ত
‘চকোপ্লাস’সহ যুবক গ্রেপ্তার,,,,,

ঈশ্বরদী (পাবনা)প্রতিনিধি।।

ঈশ্বরদী রেলওয়ে জংশনে রাজশাহী কমিউটার ট্রেনে তল্লাশি চালিয়ে ভারতীয় তৈরি কোডিন ফসফেট মিশ্রিত ‘চকোপ্লাস’ (চুচো+) কথিত মাদকদ্রব্যসহ এক যুবককে গ্রেফতার করেছে ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশ। রবিবার সাংবাদিকদের বিষয়টি অবহিত করেন রেলওয়ে থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে ঈশ্বরদী রেলওয়ে থানার টিজি পার্টি রাজশাহী কমিউটার ট্রেনে নিয়মিত তল্লাশি কার্যক্রম পরিচালনা করছিল। এ সময় ট্রেনের ‘জ’ নং বগির করিডোরে দাঁড়িয়ে থাকা মো. মাবুদ আলী (২২)-এর আচরণ সন্দেহজনক মনে হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

ঈশ্বরদী রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান জানান, ট্রেনটি ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনের ৩ নম্বর প্লাটফর্মে পৌঁছালে সন্দেহভাজনের ডান হাতে থাকা ট্রাভেল ব্যাগ তল্লাশি করা হয়। তল্লাশিতে ব্যাগের ভেতর থেকে ৩০ বোতল ভারতীয় তৈরি কোডিন ফসফেট মিশ্রিত ‘চকোপ্লাস’ (চুচো+) কথিত মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এ সময় তাকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে গ্রেফতারকৃত মো. মাবুদ আলীর বিরুদ্ধে ঈশ্বরদী রেলওয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে। এ বিষয়ে থানার মামলা নং–০৩ (তারিখ: ১২/১২/২০২৫) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১৪(খ) অনুযায়ী মামলা রুজু করা হয়।

রেলওয়ে পুলিশ সূত্রে জানানো হয়, রেলপথে মাদক পাচার রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!