সোমবার, ২৫ মে ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
সর্বশেষ ::
সচ্ছতা যোগ্যতা ও মেধাই বাংলাদেশ পুলিশের নিয়োগের মূল ভিত্তি ইসলামী ব্যাংক ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে ঈশ্বরদীতে মানববন্ধন ঈশ্বরদীতে ছাগলের সজনে পাতা খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত-১ ঈশ্বরদীতে ৪ বছরের শিশুকে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগে প্রতিবেশী বৃদ্ধ গ্রেপ্তার রামিসা হত্যা মামলার চার্জশিট আজ, শেষ পর্যায়ে তদন্ত ডিএনএ, ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্টে যা মিলল আদালতে মাদক দুই আসামির কারাদণ্ড ঈশ্বরদীতে ৪০ ক্যান বিয়ারসহ ১ জন গ্রেফতার  ভাঙ্গুড়ায় জামায়াত নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা, থানা ঘিরে এমপির বিক্ষোভ ঈশ্বরদী ইপিজেডে পূর্বঘোষণা ছাড়াই ১১২ শ্রমিক চাকরিচ্যুত পাবনা জেলার শ্রেষ্ট অফিসার ইনচার্জ মোঃ আশাদুর রহমান

ঈশ্বরদী প্রেসক্লাবে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

স্টাফ রিপোর্টার।। গত ১৪ ডিসেম্বর’২৫ শহীদ বুদ্ধিজীবি দিবস পালন উপলক্ষ্যে ঈশ্বরদী প্রেসক্লাব বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির মধ্যে ছিলো জাতীয় ও শোক পতাকা উত্তোলন, শহীদ বেদীতে পুষ্প্যমাল্য অর্পণ ও আলোচনা সভা।
প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুর রহমান। প্রেসক্লাব সভাপতি আজিজুর রহমান শাহীন’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান’র সঞ্চালনায় এই আলোচনা সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান সরকার, সম্মিলিত নাগরিক জোটের আহবায়ক মাহবুবুর রহমান পলাশ, প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম রাজা, সিনিয়র সাংবাদিক মাহবুবুল হক দুদু, সহসাধারণ সম্পাদক সেলিম সরদার, ওয়াহিদুজ্জামান টিপু, কোষাধ্যক্ষ মহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সেলিম আহমেদ, সমাজকল্যাণ সম্পাদক শহিদুল্লাহ খান, সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন প্রমুখ। এসময় ঈশ্বরদী উপজেলার সকল সরকারি কর্মকর্তা এবং প্রেসক্লাবের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!