শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
সর্বশেষ ::
পিবিআই’র পুলিশ সুপার জনাব রুহুল কবির খান চুয়াডাঙ্গার পুলিশ সুপার ঈশ্বরদী প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত, আহবায়ক কমিটি গঠিত।। বিভিন্ন মহলের অভিনন্দন  বদলী হলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার বেগম খালেদা জিয়াসহ ২০ জন পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ঈশ্বরদীতে ৬ মাদকসেবী ও ব্যবসায়ী গ্রেফতার, ৫শ গ্রাম গাঁজা উদ্ধার – কুষ্টিয়ায় অধ্যাপক ছুরিকাঘাতে নিহতঃ খুনির আত্মহত্যার চেষ্টা কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছুরিকাঘাতে অধ্যাপক নিহত ঈশ্বরদীতে ১০ ব্যাবসায়ীর ৩৬ হাজার টাকা জরিমানা ঈশ্বরদীতে ২ মাদকসেবীসহ ১০ আসামি গ্রেফতার ঈশ্বরদীতে অপ্রত্যাশিত ঘটনা, এক মাদকসেবীর মাদকসেবন না করার জন্য মাইকে প্রচার

ঈশ্বরদী পোস্ট অফিস মোড়ে ওয়ালটনের শোরুম উদ্বোধন

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ১৪ নভেম্বর, ২০২২
Exif_JPEG_420

ঈশ্বরদী পোস্ট অফিস মোড়ে ওয়াল্টন’র শো-রুম উদ্ভোধন
————
মুনমুন আক্তার।।
ঈশ্বরদী পোস্ট অফিস মোড়ে নবরূপে ওয়াল্টনের শো-রুম উদ্ভোধন করা হয়েছে। আজ ১৩ নভেম্বর’২২ বিকেলে আনুষ্ঠানিক ভাবে ফিতা কেটে উদ্ভোধন করেন শো-রুমের স্বত্বাধিকারী বাংলাদেশ বেতারের কন্ঠ শিল্পী এস আলমগীর। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা ইলেক্ট্রনিক্স এসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান বাবলা, সাপ্তাহিক চেতনায় ঈশ্বরদীর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফান্টু ও ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি, সাপ্তাহিক জংসন সম্পাদক, ডিডিপির চেয়ারম্যান, সিনিয়র সাংবাদিক কবি কলামিস্ট গীতিকার সুরকার সমাজ সেবক সংগঠক ও শিল্পী সূফী সাধক গুরুজী এস এম রাজা।

Exif_JPEG_420

এরপর মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত করা হয়। মিলাদ মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন ঈশ্বরদী খাদ্যগুদাম মসজিদের ইমাম মাওলানা মোজাম্মেল হোসেন। এ অনুষ্ঠানে গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ইতিপূর্বে ঈশ্বরদী স্টেশন রোডে এই ওয়াল্টন শো-রুমের যাত্রা শুরু হয়েছিল। স্থান সংকুলান না হওয়ার কারণে নতুন স্থানে নবরূপে শো-রুমটির যাত্রা শুরু হলো। এব্যাপারে শো-রুমের স্বত্বাধিকারী এস আলমগীর তার প্রতিক্রিয়ায় বলেন, ঈশ্বরদীর মানুষ আমাকে ভালোবাসে। তাই যেখানেই শো-রুম করবো তারা সেখানেই আসবে বলে আমি বিশ্বাস করি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!