সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
সর্বশেষ ::
সাহাপুরে লিচু বাগান দখল নিয়ে বিএনপি ও আ’লীগ নেতার মধ্যে অস্ত্রের মহড়া, চরম আতঙ্কে এলাকাবাসী সচ্ছতা যোগ্যতা ও মেধাই বাংলাদেশ পুলিশের নিয়োগের মূল ভিত্তি ইসলামী ব্যাংক ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে ঈশ্বরদীতে মানববন্ধন ঈশ্বরদীতে ছাগলের সজনে পাতা খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত-১ ঈশ্বরদীতে ৪ বছরের শিশুকে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগে প্রতিবেশী বৃদ্ধ গ্রেপ্তার রামিসা হত্যা মামলার চার্জশিট আজ, শেষ পর্যায়ে তদন্ত ডিএনএ, ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্টে যা মিলল আদালতে মাদক দুই আসামির কারাদণ্ড ঈশ্বরদীতে ৪০ ক্যান বিয়ারসহ ১ জন গ্রেফতার  ভাঙ্গুড়ায় জামায়াত নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা, থানা ঘিরে এমপির বিক্ষোভ ঈশ্বরদী ইপিজেডে পূর্বঘোষণা ছাড়াই ১১২ শ্রমিক চাকরিচ্যুত

ঈশ্বরদী থানায় নব নির্মিত শীতাতপ নিয়ন্ত্রিত লাশ ঘর উদ্বোধন

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

ঈশ্বরদী থানায় নব নির্মিত শীতাতপ নিয়ন্ত্রিত লাশ ঘর উদ্বোধন
ঈশ্বরদী প্রতিনিধি।। ঈশ্বরদী থানায় বহু প্রত্যাশিত নব নির্মিত শীতাতপ নিয়ন্ত্রিত লাশ ঘর উদ্বোধন করা হয়েছে।
সোমবার( ৮ সেপ্টেম্বর’২৫) সকালে ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সুবীর কুমার দাশ আনুষ্ঠানিকভাবে এই ঘর উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রনব কুমার, ঈশ্বরদী পৌর নির্বাহী অফিসার জহুরুল ইসলাম, ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ আসম আব্দুন নূর, পরিদর্শক(তদন্ত)এবিএম মনিরুল ইসলাম, ঈশ্বরদী পৌর সভার প্রকৌশলী প্রবীর কুমার।
বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় ৬ লক্ষ ৪ হাজার টাকা ব্যায়ে এই লাশ ঘর নির্মাণ করা হয়েছে। গত জুলাই’২৫ মাসে ঈশ্বরদী পৌর সভার অর্থায়নে এই লাশ ঘর নির্মাণ করার জন্য দরপত্র আহ্বান করা হলে ঠিকাদারী প্রতিষ্ঠান এটি এন্টারপ্রাইজ ওয়ার্ক ওর্ডার লাভ করেন। শর্ত মোতাবেক দুই মাসে নির্মাণ কাজ সমাপ্ত করে ঘর বুঝিয়ে দিলে আজ সকালে উদ্বোধন করে থানা কর্তৃপক্ষকে বুঝিয়ে দেয়া হয়। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ আসম আব্দুন নূর এই ঘর নির্মাণে সার্বিক তত্বাবধান করেন।

প্রেরকঃ এস এম রাজা, ঈশ্বরদী, পাবনা। ০১৭১১৪৬১৯৫৬

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!