সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যৌথ অভিযান, পাঁচ নারীসহ ৯ দালালের কারাদণ্ড

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ২ মার্চ, ২০২৬

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যৌথ অভিযান, পাঁচ নারীসহ ৯ দালালের কারাদণ্ড
——–
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।।
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জেলা প্রশাসকের নির্দেশ ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই’র তথ্যের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনা করে ৯ দালালকে কারাদণ্ড প্রদান ও জরিমানা আদায় করা হয়েছে।

গত রোববার (১ মার্চ’২৬) সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত উপজেলা প্রশাসন ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই’র সমন্বয়ে গঠিত ভ্রাম্যমান আদালত এ অভিযান পরিচালনা করে রোগী ও স্বজনদের হয়রানি এবং অবৈধভাবে অর্থ আদায়ের অভিযোগে ৯ দালালকে হাতেনাতে গ্রেফতার করে।

ঈশ্বরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান সরকার ভ্রাম্যমাণ আদালতে গ্রেফতারকৃতদের একজনকে ১৫ দিন, ৭ জনকে ৭দিন এবং ১ জনকে ৫দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান ও ১০০ টাকা করে জরিমানা আদায় করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন ঈশ্বরদীর পাকশী ইউনিয়নের দিয়ারবাঘইল গ্রামের লুৎফর রহমানের ছেলে নূর মোহাম্মদ নূরু (২৮), একই ইউনিয়নের বাঘইল গ্রামের মান্নানের ছেলে ইমরান হোসেন(৪০), ঈশ্বরদীর ছলিমপুর ইউনিয়নের মীরকামারী গ্রামের আব্দুর রশিদের ছেলে মোঃ শরিফুল ইসলাম শরীফ (৩০), একই ইউনিয়নের জয়নগর গ্রামের মৃত আজিজলের মেয়ে মোছাঃ আয়েশা খাতুন (৬০), ঈশ্বরদীর পৌর এলাকার পূর্বটেংরী গ্রামের মৃত আব্দুল হালিমের মেয়ে নূরজাহান বেগম তুলি (২৬), ঈশ্বরদীর মুলাডুলি ইউনিয়নের রেজাননগর গ্রামের মৃত শাহজাহান আলীর মেয়ে মোছাঃ শাহানাজ পারভিন (৪০), ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নের মাজদিয়া গ্রামের হারেজ উদ্দিনের মেয়ে মোছাঃ রোজিনা খাতুন (৩৬) ও ঈশ্বরদী পৌর এলাকার আকবরের মোড়ের আবুল কালামের মেয়ে পারুল বেগম পারু (৪৯)।

এরা দীর্ঘদিন ধরে রোগী ও তাদের স্বজনদের বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে হয়রানি ও অর্থ আদায় করে আসছিল। এতে প্রকৃত রোগীরা প্রয়োজনীয় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছিলেন।

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই’র কর্মকর্তা আনিচ-উর রহমান জানান, নিয়মিত গোয়েন্দা নজরদারির ভিত্তিতে সুনির্দিষ্ট তথ্য সংগ্রহ করেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। একবার অভিযান চালিয়েই দায়িত্ব শেষ হয়ে যায় না; ভবিষ্যতেও আমাদের তৎপরতা অব্যাহত থাকবে দালালমুক্ত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান সরকার জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে দালালমুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

উল্লেখ্য, গ্রেফতারকৃত দালালচক্র রোগী ও স্বজনদের শুধু হয়রানিই করতো না এরা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগীদের নানা কায়দায় ও প্রলোভনে বিভিন্ন ক্লিনিকে যেতে বাধ্য করতো। বিষয়টি এনএসআই’র সদস্যরা তদন্তের ভিত্তিতে নিশ্চিত হয়ে এই অভিযান পরিচালনা করেন।
প্রেরকঃ এস এম রাজা
ঈশ্বরদী, পাবনা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!