শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
সর্বশেষ ::
পিবিআই’র পুলিশ সুপার জনাব রুহুল কবির খান চুয়াডাঙ্গার পুলিশ সুপার ঈশ্বরদী প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত, আহবায়ক কমিটি গঠিত।। বিভিন্ন মহলের অভিনন্দন  বদলী হলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার বেগম খালেদা জিয়াসহ ২০ জন পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ঈশ্বরদীতে ৬ মাদকসেবী ও ব্যবসায়ী গ্রেফতার, ৫শ গ্রাম গাঁজা উদ্ধার – কুষ্টিয়ায় অধ্যাপক ছুরিকাঘাতে নিহতঃ খুনির আত্মহত্যার চেষ্টা কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছুরিকাঘাতে অধ্যাপক নিহত ঈশ্বরদীতে ১০ ব্যাবসায়ীর ৩৬ হাজার টাকা জরিমানা ঈশ্বরদীতে ২ মাদকসেবীসহ ১০ আসামি গ্রেফতার ঈশ্বরদীতে অপ্রত্যাশিত ঘটনা, এক মাদকসেবীর মাদকসেবন না করার জন্য মাইকে প্রচার

ঈশ্বরদীর বড়ইচারায় ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে ট্রাক শ্রমিকের মৃত্যু

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ৪ জুলাই, ২০২১

ঈশ্বরদীর বড়ইচারায় ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে ট্রাক শ্রমিকের মৃত্যু
——————————————————————
ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা।। আজ গভীর রাতে

ঈশ্বরদীতে বিষধর সাপের কামড়ে রিপন হোসেন (৩৫) নামের এক ট্রাক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের বড়ইচারা দণিপাড়া (ন্যাংড়ার দোকান) এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রিপন পেশায় ট্রাকের হেলপার। সে ওই গ্রামের জহির উদ্দীনের ছেলে।
এলাকাবাসী জানায়, লকডাউনের কারণে গত কয়েকদিন ধরে বাড়িতেই অবস্থান করছিল রিপন। শনিবার রাতে খাবার খেয়ে ছেলেকে নিয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়ে সে। গভীর রাতে তার পুরো শরীর জ্বালা পোড়া করতে থাকায় প্রচন্ড চিৎকার-চেঁচামেচি শুরু করে। খবর পেয়ে পরিবারের অন্য সদস্যরা এগিয়ে এসে রিপননের ডান হাতে রক্তের চিহৃ দেখে সাপে কাটার বিষয়টি নিশ্চিত করে তার হাত বেঁধে দেয়। সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় কবিরাজ আক্তারের কাছে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। সে সময় কিছুটা সুস্থ্যতা অনুভব করলে রিপনকে বাড়িতে নিয়ে আসা হয়। বাড়িতে এসে রিপনের হাতে বাঁধন খুলে দিলে আবারও জ্বালা-পোড়া শুরু হয়। সঙ্গে সঙ্গে তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে সাপে কাটা রোগীর কোন চিকিৎসা না থাকায় পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে সকাল ৭টায় রিপনের মৃত্যু হয়। অপ্রত্যাশিত মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!