সোমবার, ২৫ মে ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ ::
সচ্ছতা যোগ্যতা ও মেধাই বাংলাদেশ পুলিশের নিয়োগের মূল ভিত্তি ইসলামী ব্যাংক ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে ঈশ্বরদীতে মানববন্ধন ঈশ্বরদীতে ছাগলের সজনে পাতা খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত-১ ঈশ্বরদীতে ৪ বছরের শিশুকে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগে প্রতিবেশী বৃদ্ধ গ্রেপ্তার রামিসা হত্যা মামলার চার্জশিট আজ, শেষ পর্যায়ে তদন্ত ডিএনএ, ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্টে যা মিলল আদালতে মাদক দুই আসামির কারাদণ্ড ঈশ্বরদীতে ৪০ ক্যান বিয়ারসহ ১ জন গ্রেফতার  ভাঙ্গুড়ায় জামায়াত নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা, থানা ঘিরে এমপির বিক্ষোভ ঈশ্বরদী ইপিজেডে পূর্বঘোষণা ছাড়াই ১১২ শ্রমিক চাকরিচ্যুত পাবনা জেলার শ্রেষ্ট অফিসার ইনচার্জ মোঃ আশাদুর রহমান

ঈশ্বরদীর পাকুড়িয়ায় ডে-নাইট ঈদ বিনোদন অনুষ্ঠান সিজন-০৯ অনুষ্ঠিত

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ২৩ মার্চ, ২০২৬

ঈশ্বরদীর পাকুড়িয়ায় ডে-নাইট ঈদ বিনোদন অনুষ্ঠান সিজন-০৯ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার।। “ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি ” এই প্রতিপাদ্য কে উপজীব্য্য করে ডে-নাইট ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছিল ঐতিহ্যবাহী ক্রীড়া, সংস্কৃতি ও সেবা ধর্মী সংগঠন পাকুড়িয়া যুব সংঘ।
২২ মার্চ’২৬ দুপুরে ঈশ্বরদীর লক্ষীকুন্ডা ইউনিয়নের পাকুড়িয়া ঈদগাহ ময়দানে আয়োজিত ঈদ বিনোদন সিজন-৯ অনুষ্ঠানমালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন লক্ষীকুন্ডা ইউনিয়নের সাবেক মেম্বর আতিয়ার রহমান।
ক্রিকেট টুর্নামেন্ট, ৩ থেকে ৬ বছরের শিশুদের ঝুড়িতে বল নিক্ষেপ, স্ট্যাম্পে বল লাগানো, ৭থেকে ১২ বছরের ছেলে মেয়েদের স্পেশাল জল ডাঙ্গা খেলা, অবিবাহিত মেয়েদের বাজনা থামলে বালিশ কোথায়, সংগঠনের সদস্যদের বাজনা থামলে বালিশ কোথায়, বিবাহিত মেয়েদের বাজনা থামলে বালিশ কোথায়, আমন্ত্রিত অতিথিদের গানে গানে ভাগ্য পরীক্ষা, আমন্ত্রিত অতিথিদের বল সেভ করাসহ বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়াও সন্মাননা ক্রেষ্ট প্রদানের মাধ্যমে গুনিজন সংবর্ধনা দেওয়া হয়।
পুরস্কার বিতরণের মধ্য দিয়ে ঈদ বিনোদন অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। সমাপনি বক্তব্য ও
পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের বিশেষ অতিথি সাবেক মেম্বর আতিয়ার রহমান, মহিলা মেম্বর সালেহা বেগম, টপি, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি, জংশন সম্পাদক, ডিডিপি ও গুরু আশ্রমের চেয়ারম্যান, সিনিয়র সাংবাদিক কবি কলামিস্ট গীতিকার সুরকার সংগঠক সমাজ সেবক ও শিল্পী সূফী সাধক গুরুজী এস এম রাজা, মোঃ এবাদুল হোসেন কালু, সাবেক মেম্বর আক্তার হোসেন, মোঃ শাহিন ইসলাম, মোঃ আব্দুল মালেক মাস্টার, মোঃ আরব আলী মাস্টার, মোঃ আবু হেনা মাস্টার, মোঃ জুয়েল ইসলাম প্রামাণিক, মোঃ মনিরুল ইসলাম সোহাগ, ঈশ্বরদী ইলেক্ট্রনিক্স ব্যবসায়ী এসোসিয়েশন’র জয়েন্ট সেক্রেটারি, বিসমিল্লাহ ইলেক্ট্রনিক্স এন্ড কুকারিজ এর সত্ত্বাধিকারী ও প্রগতি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর মোঃ রাজিবুল ইসলাম রাজিব, মোঃ রাসেল প্রামাণিক, মোঃ মোক্তার হোসেন, বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ মাহবুব ইসলাম, মোঃ স্বপন প্রামাণিক ও মোঃ রকিবুল ইসলাম।
সভাপতিত্ব করেন সংঘের সভাপতি মোঃ মোর্শেদ হায়দার মহন।
সঞ্চালনা করেন বিশিষ্ট সমাজ সেবক শফিকুল ইসলাম লিপন।
পাকুড়িয়া, নুরুল্লাহপুর, বরমপুরসহ বিভিন্ন এলাকা অসংখ্য নারী-পুরুষ এই ঈদ বিনোদন অনুষ্ঠানে অংশ গ্রহণ ও উপভোগ করেন।
উল্লেখ্য, পাকুড়িয়া যুব সংঘ পবিত্র মাহে রমজানর শুরু থেকে শেষ পর্যন্ত মাস ব্যাপী অসহায় দরিদ্র মানুষের মধ্যে খাদ্য ও ঈদ সামগ্রী বিতরন, ইফতার মাহফিল, পোশাক পরিচ্ছদ ও নগদ অর্থ প্রদানসহ জানামতে ঈশ্বরদী উপজেলায় একমাত্র পাকুড়িয়া যুব সংঘই ঈদ পরবর্তী এমন বর্ণাঢ্য ঈদ বিনোদন অনুষ্ঠানের আয়োজন করে ব্যাপক প্রশংসিত হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!