রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
সর্বশেষ ::
পিবিআই’র পুলিশ সুপার জনাব রুহুল কবির খান চুয়াডাঙ্গার পুলিশ সুপার ঈশ্বরদী প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত, আহবায়ক কমিটি গঠিত।। বিভিন্ন মহলের অভিনন্দন  বদলী হলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার বেগম খালেদা জিয়াসহ ২০ জন পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ঈশ্বরদীতে ৬ মাদকসেবী ও ব্যবসায়ী গ্রেফতার, ৫শ গ্রাম গাঁজা উদ্ধার – কুষ্টিয়ায় অধ্যাপক ছুরিকাঘাতে নিহতঃ খুনির আত্মহত্যার চেষ্টা কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছুরিকাঘাতে অধ্যাপক নিহত ঈশ্বরদীতে ১০ ব্যাবসায়ীর ৩৬ হাজার টাকা জরিমানা ঈশ্বরদীতে ২ মাদকসেবীসহ ১০ আসামি গ্রেফতার ঈশ্বরদীতে অপ্রত্যাশিত ঘটনা, এক মাদকসেবীর মাদকসেবন না করার জন্য মাইকে প্রচার

ঈশ্বরদীর পদ্মা নদীতে পানিতে ডুবে বালি শ্রমিকের মৃত্যু

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ১ এপ্রিল, ২০২৩

ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা || আজ ১ এপ্রিল’২৩ দুপুরে ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নের সাঁড়াঘাট ইসলামপাড়া নামক স্থানে পদ্মা নদীতে গোসল করার সময় পানিতে ডুবে শরিফুল ইসলাম ধুনাই (৩৫) নামক এক বালি শ্রমিক মৃত্যু বরণ করেছে। সে কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার বাহিরচর মোসলেমপুর গ্রামের হবি মেম্বারের ছেলে। প্রত্যক্ষদর্শী ও লক্ষ্মিকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এমদাদুল হক জানান, আনুমানিক দুপুর ১২ টা ৪০ মিনিটের সময় শরিফুল ইসলাম ধুনাই গোসল করার জন্য পানিতে নামে। এসময় তার অদূরে একটি পাখি বসা দেখে সে চুপিসারে পাখিটি ধরতে গেলে স্রোতের পাকে পড়ে পানিতে তলিয়ে যায় এবং তার মৃত্যু ঘটে। বিষয়টি লক্ষ্য করে নদীর ঘাটে থাকা অন্যান্য লোকজন তার মরদেহ উদ্ধার করে। সংবাদ পেয়ে লক্ষ্মিকুন্ডা নৌ পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধুনাই’র লাশ হেফাজতে নেয়। এব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!