মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ ::
চুয়াডাঙ্গায় তিনদিন ব্যাপী নজরুল জন্মজয়ন্তী পালিত তুমি এসেছিলে ধরায়—কবি এস এম রাজা বিনম্র শ্রদ্ধা জানাই গুরুজী তোমায় —-কবি এস এম রাজা সাহাপুরে লিচু বাগান দখল নিয়ে বিএনপি ও আ’লীগ নেতার মধ্যে অস্ত্রের মহড়া, চরম আতঙ্কে এলাকাবাসী সচ্ছতা যোগ্যতা ও মেধাই বাংলাদেশ পুলিশের নিয়োগের মূল ভিত্তি ইসলামী ব্যাংক ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে ঈশ্বরদীতে মানববন্ধন ঈশ্বরদীতে ছাগলের সজনে পাতা খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত-১ ঈশ্বরদীতে ৪ বছরের শিশুকে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগে প্রতিবেশী বৃদ্ধ গ্রেপ্তার রামিসা হত্যা মামলার চার্জশিট আজ, শেষ পর্যায়ে তদন্ত ডিএনএ, ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্টে যা মিলল আদালতে মাদক দুই আসামির কারাদণ্ড

ঈশ্বরদীর চাঞ্চল্যকর তপু হত্যা মামলার অন্যতম আসামি সোহেল গ্রেফতার

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪

ঈশ্বরদীর চাঞ্চল্যকর তপু হত্যা মামলার অন্যতম আসামি সোহেল গ্রেফতার
স্টাফ রিপোর্টার।।
ঈশ্বরদী সরকারি কলেজের পেছনে মশুড়িয়া পাড়া অরণ্য ছাত্রাবাসে সম্প্রতি সংঘঠিত চাঞ্চল্যকর তপু হত্যা মামলার অন্যতম আসামি মোঃ সোহেল রানা (২২) কে গ্রেফতার করেছে ঈশ্বরদী থানা পুলিশ।গত শনিবার (৭ ডিসেম্বর’২৪) গাজিপুর জেলার কাশিমপুর থানার বাগবাড়ি মাদ্রাসা বাজার এলাকা থেকে সোহেলকে গ্রেফতার করা হয় ।
ঈশ্বরদী থানার ইন্সপেক্টর (তদন্ত) গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান,
গ্রেফতারকৃত সোহেল রাজশাহী জেলার বাঘা উপজেলার চক রাজাপুর গ্রামের মোঃ আবুল হোসেনের ছেলে। সে অরণ্য ছাত্রাবাসের মেস ম্যানেজার ছিল। এর আগে গত ২৩ জুন’২৪ জয়নাল আবেদিন জয় (২০) ও ঈশা খালাশি (১৯) নামে ২ আসামীকে গ্রেফতার করে ঈশ্বরদী থানা পুলিশ।
গত ২৪ জুন সন্ধ্যায় জয় ও ঈশা তপু হত্যার সঙ্গে জড়িত থাকার বিষয়ে আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দেয় এবং হত্যার সাথে সোহেল জড়িত বলে জানায়। হত্যাকান্ডের পর থেকে সোহেল পলাতক ছিল এবং প্রায় ৬ মাস পরে অক্লান্ত প্রচেষ্টায় তাকে গ্রেফতার করা সম্ভব হলো।
উল্লেক্ষ্য, গত ১৫ জুন’২৪ দুপুরের দিকে কিশোর তপু হোসেন নিখোঁজ হয়। নিখোঁজের সাতদিন পর ২২ জুন’২৪ রাত দুইটার দিকে ঈশ্বরদী সরকারী কলেজের পেছনে মশুরিয়াপাড়ার অরণ্য ছাত্রাবাসের তিন তলার ৩০৫ নং কক্ষের ট্যাংক থেকে তপুর অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ।
এব্যাপারে ঈশ্বরদী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। এরপর থেকেই থানা পুলিশ হত্যাকান্ডের সাথে জড়িত আসামীদের গ্রেফতার করতে সক্রিয় হয়ে ওঠে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!