শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
সর্বশেষ ::
পিবিআই’র পুলিশ সুপার জনাব রুহুল কবির খান চুয়াডাঙ্গার পুলিশ সুপার ঈশ্বরদী প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত, আহবায়ক কমিটি গঠিত।। বিভিন্ন মহলের অভিনন্দন  বদলী হলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার বেগম খালেদা জিয়াসহ ২০ জন পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ঈশ্বরদীতে ৬ মাদকসেবী ও ব্যবসায়ী গ্রেফতার, ৫শ গ্রাম গাঁজা উদ্ধার – কুষ্টিয়ায় অধ্যাপক ছুরিকাঘাতে নিহতঃ খুনির আত্মহত্যার চেষ্টা কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছুরিকাঘাতে অধ্যাপক নিহত ঈশ্বরদীতে ১০ ব্যাবসায়ীর ৩৬ হাজার টাকা জরিমানা ঈশ্বরদীতে ২ মাদকসেবীসহ ১০ আসামি গ্রেফতার ঈশ্বরদীতে অপ্রত্যাশিত ঘটনা, এক মাদকসেবীর মাদকসেবন না করার জন্য মাইকে প্রচার

ঈশ্বরদীর গ্রীণসিটি এলাকায় র‌্যাব ও ভোক্তা অধিকার এর অভিযান, জরিমানা আদায়

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

ঈশ্বরদীর গ্রীনসিটি এলাকায় র‍্যাব ও ভোক্তা অধিকারের যৌথ অভিযানে জরিমানা আদায়

স্টাফ রিপোর্টার।।

 

পাবনার ঈশ্বরদীতে র‍্যাব-১২ ও ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর যৌথ অভিযান পরিচালনা করে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে।

ব্যবসা প্রতিষ্ঠান ৩টি হলো, ঈশ্বরদীর নতুনহাট গ্রীনসিটি এলাকার “INTENSE”, “সাবিহা বুটিক্স এন্ড ভ্যারাইটিজ স্টোর” এবং “wow lifestyle”।

অভিযনে “INTENSE” এর মালিক একেএম মাহবুবুল আলম খান (৪৫) কে ১০ হাজার টাকা, “সাবিহা বুটিক্স এন্ড ভ্যারাইটিজ স্টোর” এর মালিক মোঃ আহসান হৃদয় (২৮) কে ৫ হাজার টাকা এবং “wow lifestyle” এর মালিক মোঃ আব্দুল্লা আল রাজিব (৩৭) কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার ২৮ মার্চ র‍্যাব-১২, সিপিসি-২, পাবনা এর কোম্পানি কমান্ডার মেজর মোঃ এহতেশামুল হক খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টার দিকে র‍্যাব-১২ এর কোম্পানি কমান্ডার মোঃ এহতেশামুল হক খানের নেতৃত্বে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর পাবনা’র সহকারী পরিচালক মোঃ মাহমুদ হাসান রনি’কে সাথে নিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানে পণ্যের গায়ে মূল্য তালিকা না বসিয়ে নিজের ইচ্ছা অনুযায়ী মূল্য দিয়ে বিভিন্ন পণ্য সামগ্রী বিক্রয় করার অপরাধে “INTENSE” নামক গার্মেন্টস ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা, “সাবিহা বুটিক্স এন্ড ভ্যারাইটিজ স্টোর” কে ৫ হাজার টাকা এবং “wow lifestyle” কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

র‍্যাব জানায়, আসন্ন ঈদ-উল-ফিতরকে সামনে রেখে নাগরিক সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে র‍্যাবের এই বিশেষ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। ভবিষ্যতে এ ধরনের অভিযান চলমান থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!