রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
সর্বশেষ ::
মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পাবনা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত। পিবিআই’র পুলিশ সুপার জনাব রুহুল কবির খান চুয়াডাঙ্গার পুলিশ সুপার ঈশ্বরদী প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত, আহবায়ক কমিটি গঠিত।। বিভিন্ন মহলের অভিনন্দন  বদলী হলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার বেগম খালেদা জিয়াসহ ২০ জন পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ঈশ্বরদীতে ৬ মাদকসেবী ও ব্যবসায়ী গ্রেফতার, ৫শ গ্রাম গাঁজা উদ্ধার – কুষ্টিয়ায় অধ্যাপক ছুরিকাঘাতে নিহতঃ খুনির আত্মহত্যার চেষ্টা কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছুরিকাঘাতে অধ্যাপক নিহত ঈশ্বরদীতে ১০ ব্যাবসায়ীর ৩৬ হাজার টাকা জরিমানা

ঈশ্বরদীতে ৬১ জন ক্ষতিগ্রস্হ কৃষক পেলেন ৪ কোটি ৫৭ লাখ টাকা

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩

স্টাফ রিপোর্টার   | ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের (আরএনপিপি) অধিগ্রহণ করা জমির ফসলের ক্ষতিপূরণ বাবদ ৬১ কৃষককে চার কোটি ৫৭ লাখ ৪২ হাজার ১৩০ টাকার চেক প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৫টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে চেক হস্তান্তর করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।

এ সময় পাবনা জেলা প্রশাসক মো. আসাদুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুবীর কুমার দাশ, সহকারী কমিশনার টি, এম রাহসিন কবীর, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি, উপজেলার সব ইউনিয়নের চেয়ারম্যান, গণমাধ্যম কর্মীসহ ক্ষতিগ্রস্ত কৃষকরা উপস্থিত ছিলেন।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের স্বার্থে মানবিক দিক বিবেচনা করে ফসলের ক্ষতিপূরণ প্রদানের লক্ষ্যে অস্থায়ীভাবে ৭৭৫ জন চাষাবাদকারী কৃষকের মাঝে ফসলের ক্ষতিপূরণের জন্য ২৭ কোটি ৩৪ লাখ ৮৭ হাজার ৯৯০ টাকা বরাদ্দ দেয়া হয়। এর আগে ৪ দফায় ৩৪২ জন কৃষকদের ২১ কোটি ৮ লাখ ৫৯ হাজার ৮৫৫ টাকার চেক হস্তান্তর করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!