সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ ::
পাবনায় এবিএস ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত ভেড়ামারায় ব্যাবসায়ীকে কুপিয়ে জখম, ১ লাখ ৩০ হাজার টাকা ছিনতাই লালপুরে পিতার বিরুদ্ধে ১২ বছরের কন্যাকে ধর্ষণের অভিযোগ ঈশ্বরদীতে বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক মেয়র মকলেছুর রহমান বাবলুর মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত পাবনায় ডিবির অভিযানে নগদ টাকা ও সরঞ্জামসহ ৭ জুয়ারু গ্রেফতার চাটমোহরে ভ্যান চালককে গলা কেটে হত্যা ঈশ্বরদীতে ট্রেনের ছাদে উদ্ধারকৃত শিশুর মৃতদেহ স্বজনরা নিয়ে গেছে বগুড়ায় চুয়াডাঙ্গা সদর থানায়  চৌকিদারি প্যারেড গ্রহণ করলেন পুলিশ  সুপার রুহুল কবির খান  ঈশ্বরদী থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৬ জন গ্রেফতার ঈশ্বরদীতে র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিভিন্ন পণ্যসহ ৪জন গ্রেফতার

ঈশ্বরদীতে ৪৮ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫

ঈশ্বরদীতে ৪৮ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার।।

পাবনা জেলা পুলিশের গোয়েন্দা শাখা(ডিবি)র অভিযানে ঈশ্বরদী থেকে ৪৮ (আটচল্লিশ) বোতল ফেন্সিডিলসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩রা জুলাই’২৫) সন্ধ্যা ৬ ঘটিকার সময় ঈশ্বরদী শহরের রেলগেইট কড়ইতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আটককৃত মাদক ব্যাবসায়ী ঈশ্বরদী শহরের পিয়ারাখালি এলাকার আব্দুল কাদের এর ছেলে মোঃ আরমান আলী (৪৮)।

গত বৃহস্পতিবার রাতে পাবনা জেলা পুলিশের গোয়েন্দা শাখা(ডিবি)’র এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে পাবনা পুলিশ সুপার মোঃ মোরতোজা আলী খাঁন’র সার্বিক দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মশিউর রহমান মন্ডল এর তত্ত্বাবধানে ডিবি পুলিশ মাদক ও অপরাধ নির্মূলে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় ০৩ জুলাই’২৫ সন্ধ্যা ৬ ঘটিকায়, ডিবির অফিসার ইনচার্জ মোঃ রাশিদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) অসিত কুমার বসাক ও সঙ্গীয় অফিসার ফোর্স সহ জেলার ঈশ্বরদী থানাধীন রেলগেইট কড়ইতলাস্থ মোঃ আসাদুল ইসলাম নয়ন (৩৫) এর পানের দোকানের সামনে সফল অভিযান চালিয়ে
৪৮ বোতল ফেন্সিডিল সহ উক্ত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
এব্যাপারে ঈশ্বরদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!