রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
সর্বশেষ ::
পাবনায় এবিএস ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত ভেড়ামারায় ব্যাবসায়ীকে কুপিয়ে জখম, ১ লাখ ৩০ হাজার টাকা ছিনতাই লালপুরে পিতার বিরুদ্ধে ১২ বছরের কন্যাকে ধর্ষণের অভিযোগ ঈশ্বরদীতে বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক মেয়র মকলেছুর রহমান বাবলুর মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত পাবনায় ডিবির অভিযানে নগদ টাকা ও সরঞ্জামসহ ৭ জুয়ারু গ্রেফতার চাটমোহরে ভ্যান চালককে গলা কেটে হত্যা ঈশ্বরদীতে ট্রেনের ছাদে উদ্ধারকৃত শিশুর মৃতদেহ স্বজনরা নিয়ে গেছে বগুড়ায় চুয়াডাঙ্গা সদর থানায়  চৌকিদারি প্যারেড গ্রহণ করলেন পুলিশ  সুপার রুহুল কবির খান  ঈশ্বরদী থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৬ জন গ্রেফতার ঈশ্বরদীতে র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিভিন্ন পণ্যসহ ৪জন গ্রেফতার

ঈশ্বরদীতে ২টি আগ্নেয় অস্ত্রসহ যুবক গ্রেফতার

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

ঈশ্বরদীতে ২টি আগ্নেয় অস্ত্রসহ যুবক গ্রেফতার
ঈশ্বরদী(পাবনা)প্রতিনিধি।। ঈশ্বরদীতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে ২টি অবৈধ আগ্নেয়াস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করেছে। বুধবার(১০ ডিসেম্বর’২৫)গভীর রাতে ঈশ্বরদীর পাকশী ইউনিয়নের দিয়াড় বাঘইল ক্লাবমোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় । গ্রেপ্তারকৃত যুবকের নাম হোসাইন মোহাম্মদ জিৎ (১৯)।সে ঐ এলাকার লালু মালিথার ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার বসতবাড়ি থেকে একটি ওয়ান শুটারগান ও দশ চেম্বারবিশিষ্ট একটি রিভলভার উদ্ধার করা হয়।
ডিবি সূত্র জানায়, পাবনা জেলা পুলিশ সুপার আনোয়ার জাহিদের দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মশিউর রহমান মন্ডল ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রেজিনুর রহমানের তত্ত্বাবধানে অভিযান পরিচালিত হয়েছে। ডিবি ইনচার্জ রাশিদুল ইসলামের নেতৃত্বে এসআই অসিত কুমার বসাক, এসআই বেনু রায়, পিপিএম, এসআই আব্দুল লতিফসহ ডিবির একটি টিম অংশ নেয় এঅভিযানে।
গ্রেফতারকৃত হোসাইন মোহাম্মদ জিৎ-এর বিরুদ্ধে অস্ত্র আইন-১৮৭৮ এর ১৯ (এ) ধারায় ঈশ্বরদী থানায় মামলা রুজু করা হয়েছে।পাবনা জেলা পুলিশ জানিয়েছে, এলাকার শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে এবং অপরাধ দমন করতে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রেরকঃ এস এম রাজা, ঈশ্বরদী, পাবনা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!