রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ ::
পিবিআই’র পুলিশ সুপার জনাব রুহুল কবির খান চুয়াডাঙ্গার পুলিশ সুপার ঈশ্বরদী প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত, আহবায়ক কমিটি গঠিত।। বিভিন্ন মহলের অভিনন্দন  বদলী হলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার বেগম খালেদা জিয়াসহ ২০ জন পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ঈশ্বরদীতে ৬ মাদকসেবী ও ব্যবসায়ী গ্রেফতার, ৫শ গ্রাম গাঁজা উদ্ধার – কুষ্টিয়ায় অধ্যাপক ছুরিকাঘাতে নিহতঃ খুনির আত্মহত্যার চেষ্টা কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছুরিকাঘাতে অধ্যাপক নিহত ঈশ্বরদীতে ১০ ব্যাবসায়ীর ৩৬ হাজার টাকা জরিমানা ঈশ্বরদীতে ২ মাদকসেবীসহ ১০ আসামি গ্রেফতার ঈশ্বরদীতে অপ্রত্যাশিত ঘটনা, এক মাদকসেবীর মাদকসেবন না করার জন্য মাইকে প্রচার

ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধা জামাত আলী নিহত

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ৬ মে, ২০২৩

সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধা জামাত আলী নিহত
—————
ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা।। আজ ৬ মে’২৩ দুপুরে দাশুড়িয়া-পাকশী বিশ্বরোডে সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা জামাত আলী (৭১) নিহত হয়েছেন।

তিনি ঈশ্বরদী উপজেলার ছলিমপুর ইউনিয়নের মিরকামারী গ্রামের একজন জনপ্রিয় ব্যক্তিত্ব।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুর ১ টার দিকে চরমিরকামারী স্কুলে মুক্তিযুদ্ধ বিষয়ক একটি অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে বাড়ি ফেরার পথে চাঁদআলীর মোড় নামক স্থানে মোটরসাইকেল যোগে বিশ্ব রোডে ওঠার সঙ্গে সঙ্গে পাকশী থেকে দাশুড়িয়া গামী একটি বালু ভর্তি ট্রাক স্বজোরে ধাক্কা দিলে বীর মুক্তিযোদ্ধা জামাত আলী গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তাঁর অবস্থা আশংকা জনক হওয়ায় ঈশ্বরদী থেকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। রাজশাহী যাবার পথে তিনি মৃত্যু বরণ করেন।

নিহত বীর মুক্তিযোদ্ধা জামাত আলী অবসরপ্রাপ্ত জনপ্রিয় স্কুল শিক্ষক। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রেরকঃ এস এম রাজা
ঈশ্বরদী, পাবনা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!