শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
সর্বশেষ ::
পিবিআই’র পুলিশ সুপার জনাব রুহুল কবির খান চুয়াডাঙ্গার পুলিশ সুপার ঈশ্বরদী প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত, আহবায়ক কমিটি গঠিত।। বিভিন্ন মহলের অভিনন্দন  বদলী হলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার বেগম খালেদা জিয়াসহ ২০ জন পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ঈশ্বরদীতে ৬ মাদকসেবী ও ব্যবসায়ী গ্রেফতার, ৫শ গ্রাম গাঁজা উদ্ধার – কুষ্টিয়ায় অধ্যাপক ছুরিকাঘাতে নিহতঃ খুনির আত্মহত্যার চেষ্টা কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছুরিকাঘাতে অধ্যাপক নিহত ঈশ্বরদীতে ১০ ব্যাবসায়ীর ৩৬ হাজার টাকা জরিমানা ঈশ্বরদীতে ২ মাদকসেবীসহ ১০ আসামি গ্রেফতার ঈশ্বরদীতে অপ্রত্যাশিত ঘটনা, এক মাদকসেবীর মাদকসেবন না করার জন্য মাইকে প্রচার

ঈশ্বরদীতে স্বামীর হাতে স্ত্রী খুন

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ২ জুন, ২০২৪

ঈশ্বরদীতে স্বামীর হাতে স্ত্রী খুন
——
ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা।। আজ ২ জুন’২৪ সকালে ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের আই ইপিজেড গেটের সামনে রিনা বেগম (৩০) নামে এক মহিলা স্বামী মিলনের ছুরিকাঘাতে খুন হয়েছে।

সে রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী চকসিংগীপাড়া গ্রামের আকবর আলীর মেয়ে এবং আইইপিজেড’র রেনেসাঁস বারিন্দ লিমিটেড কোম্পানির কর্মী। খুনি স্বামী মিলন (৩৮) চাপাইনবয়াবগঞ্জ সদরের শুকুর আলীর ছেলে।

ঈশ্বরদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম জানান, স্বামী-স্ত্রী’র মধ্যে কলহ বিবাদ সব সময় লেগে থাকার কারণে স্ত্রী রিনা বেগম ইপিজেডে চাকরি নিয়ে আলাদা বসবাস করতো।

স্বামী মিলন মাদকাসক্ত বিধায় মিলন তার সাথে থাকতে চাইলে রিনা আপত্তি করে। এই নিয়ে কয়েকদিন দফায় দফায় বাকবিতন্ডা হয়। আজ সকাল সাড়ে ৭টায় ঘটনার সময়ও বাকবিতন্ডার এক পর্যায়ে স্বামী মিলন উত্তেজিত হয়ে স্ত্রী রিনাকে ছুরিকাঘাত করলে সে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করে।

এ সংবাদ পাওয়ার পর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং খোঁজাখুঁজির এক পর্যায়ে কলা বাগান এলাকা থেকে খুনি স্বামী মিলনকে গ্রেফতার করে।
এদিকে ময়নাতদন্তের জন্য রিনার লাশ উদ্ধার করে পাবনা হাসপাতাল মর্গে প্রেরন করেছে। এ সংবাদ লিখা পর্যন্ত মামলা দায়ের করা হয়নি তবে আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!