শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
সর্বশেষ ::
পিবিআই’র পুলিশ সুপার জনাব রুহুল কবির খান চুয়াডাঙ্গার পুলিশ সুপার ঈশ্বরদী প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত, আহবায়ক কমিটি গঠিত।। বিভিন্ন মহলের অভিনন্দন  বদলী হলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার বেগম খালেদা জিয়াসহ ২০ জন পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ঈশ্বরদীতে ৬ মাদকসেবী ও ব্যবসায়ী গ্রেফতার, ৫শ গ্রাম গাঁজা উদ্ধার – কুষ্টিয়ায় অধ্যাপক ছুরিকাঘাতে নিহতঃ খুনির আত্মহত্যার চেষ্টা কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছুরিকাঘাতে অধ্যাপক নিহত ঈশ্বরদীতে ১০ ব্যাবসায়ীর ৩৬ হাজার টাকা জরিমানা ঈশ্বরদীতে ২ মাদকসেবীসহ ১০ আসামি গ্রেফতার ঈশ্বরদীতে অপ্রত্যাশিত ঘটনা, এক মাদকসেবীর মাদকসেবন না করার জন্য মাইকে প্রচার

ঈশ্বরদীতে সূর্য পূজা উদযাপন

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২

স্টাফ রিপোর্টার : ভোর থেকে বুকসমান পানিতে হাত জোড় করে প্রণামের ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন তাঁরা। পুব আকাশে চোখ তাঁদের, সূর্য ওঠার অধীর অপেক্ষায়। কিন্তু কুয়াশাচ্ছন্ন মেঘলা আকাশে সূর্যের আর দেখা মেলে না। মাঝেমধ্যেই শঙ্খের আওয়াজের সঙ্গে চলছে উলুধ্বনি। অনবরত বেজে চলেছে ঢাক। অবশেষে সকাল সোয়া সাতটার দিকে সূর্যের দেখা মিললে শেষ হয় পূজা।

আজ সোমবার ঈশ্বরদী উপজেলা পরিষদ চত্বরের পুকুরে এ দৃশ্য দেখা যায়। উপজেলার নারী ও পুরুষেরা সেখানে সূর্যপূজা করছিলেন। এটি ‘ছট পূজা’নামেও পরিচিত।

রোববার বিকেলেও সেখানে পূজা হয়। বিকেল সাড়ে চারটা থেকে সূর্যাস্ত পর্যন্ত পানিতে দাঁড়িয়ে সূর্যকে প্রণাম করেন নারী-পুরুষ। এর আগে বাড়িতে পূজার কিছু আনুষ্ঠানিকতা করেন তাঁরা। এরপর পূজার প্রসাদ কুলায় সাজিয়ে ঢাকঢোল বাজিয়ে পুকুরের দিকে রওনা হন।

পৌরসভার দরিনারিচা হরিজন কলোনির নাদিম চন্দ্র বলেন, ‘অনেক আগে থেকেই হরিজনদের মধ্যে চলে আসছে সূর্যপূজার চল। পরিবারের সদস্যদের রোগমুক্তি, চাওয়া-পাওয়া বা সন্তানসন্ততির আশায় সূর্য দেবতার পূজা দেওয়ার মানত (অঙ্গীকার) করে সূর্যপূজা করা হয়। পরিবারভিত্তিক এ পূজা হয়। তবে গ্রামের সবাই নদীপারে একসঙ্গে যাওয়া-আসা করেন। পূজার প্রসাদ ফলমূল ও মিষ্টান্ন সবার মধ্যে বিতরণ করা হয়। শ্যামপূজার (কালীপূজা) প্রতিমা বিসর্জনের ছয় দিনের মধ্যেই শেষ করতে হয় সূর্যপূজা। রাত থেকে শুরু হয় পূজার আনুষ্ঠানিকতা। পূজার রাতে প্রসাদ খাওয়ার পর শুরু হয় ওই পরিবারের নারী-পুরুষের উপবাস। পরদিন বিকেলে পুকুরের উদ্দেশে যাত্রা করতে হয়।’

পূজা উদ্যাপন পরিষদ ঈশ্বরদী শাখার সভাপতি সুনীল চক্রবর্তী জানান, ‘দেবতার সন্তুষ্টি এবং মনোবাসনা পূরণের জন্য নারীরা বিভিন্ন ডালায় ফলমূল, প্রদীপ সাজিয়ে পুকুরের পানিতে নেমে সূর্যের দিকে তাকিয়ে প্রার্থনা করেন।’

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!