শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
সর্বশেষ ::
পিবিআই’র পুলিশ সুপার জনাব রুহুল কবির খান চুয়াডাঙ্গার পুলিশ সুপার ঈশ্বরদী প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত, আহবায়ক কমিটি গঠিত।। বিভিন্ন মহলের অভিনন্দন  বদলী হলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার বেগম খালেদা জিয়াসহ ২০ জন পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ঈশ্বরদীতে ৬ মাদকসেবী ও ব্যবসায়ী গ্রেফতার, ৫শ গ্রাম গাঁজা উদ্ধার – কুষ্টিয়ায় অধ্যাপক ছুরিকাঘাতে নিহতঃ খুনির আত্মহত্যার চেষ্টা কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছুরিকাঘাতে অধ্যাপক নিহত ঈশ্বরদীতে ১০ ব্যাবসায়ীর ৩৬ হাজার টাকা জরিমানা ঈশ্বরদীতে ২ মাদকসেবীসহ ১০ আসামি গ্রেফতার ঈশ্বরদীতে অপ্রত্যাশিত ঘটনা, এক মাদকসেবীর মাদকসেবন না করার জন্য মাইকে প্রচার

ঈশ্বরদীতে সাংবাদিক হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২

ঈশ্বরদীতে সাংবাদিক হত্যা চেষ্টা মামলার প্রধান আসামী কারাগারে

স্টাফ রিপোর্টার ।।
ঈশ্বরদীতে আলোচিত সাংবাদিকের ওপর হামলা ও হত্যা চেষ্টা মামলার প্রধান আসামী, নিষিদ্ধ যৌন উত্ত্যেজক সিরাপ প্রস্তুতকারী এমএমই ল্যাবরেটরি ইউনানী ঔষুধ কোম্পানির মালিক মাহবুব আলম কে কারাগারে পাঠিয়েছে আদালত।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকালে আসামী মাহবুব আলম স্ব-শরীরে উপস্থিত হয়ে জামিন আবেদন করলে পাবনা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (আমলী-২) আদালতের বিচারক সুকান্ত শাহা জামিন নামঞ্জুর করে আসামীকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর বিকেলে উপজেলার ছলিমপুর ইউনিয়নের বক্তারপুর গ্রামে এসএমই ল্যাবরেটরি নামক কারখানায় নিষিদ্ধ যৌন উত্ত্যেজক সিরাপ তৈরীর খবর সংগ্রহ করতে গেলে দৈনিক মুক্তখবরের ঈশ্বরদী প্রতিনিধি ও স্থানীয় জনদাবীর স্টাফ রিপোর্টার শিশির মাহমুদ (২৬) এবং এশিয়ান টিভির ঈশ্বরদী প্রতিনিধি রাসেল আলী (২৬) হামলার শিকার হন। এসময় ঐ কারখানার এক্যাউন্টন্স ম্যানেজার শিমুল কৌশলে কারখানার মুল ফটক বন্ধ এবং বিদ্যুৎ এর মেইন সুইচ বন্ধ করে দেয়। পরে মালিক মাহাবুব আলমসহ আরও কয়েকজন সাংবাদিকদ্বয়কে ঘরে আটকে রেখে বেদম মারধর এবং ক্যামেরা ভেঙ্গে ফেলে। এসময় লোহার রড, জিআই পাইপ, লোহার হাতুড়ির আঘাতে শিশিরের মাথা ফেটে যায়। ঐদিন রাতেই সাংবাদিক শিশির মাহমুদ বাদী হয়ে মালিক মাহবুব আলম কে প্রধান আসামী করে ঈশ্বরদী থানায় এজাহার দায়ের করেন।

ঘটনার প্রতিবাদে ১৪ ডিসেম্বর প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন ঈশ্বরদীর কর্মরত সাংবাদিকরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!